1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
শহীদদের স্মৃতিকে অম্লান রাখলে আগামী প্রজন্ম মুক্তিযুদ্ধের যথার্থ সার্থকতা ভোগ করবে""মনোরঞ্জন শীল গোপাল এমপি - Bangladesh Khabor
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন গোপালগঞ্জে এলজিইডি’র নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব গ্রহণ ও বদলী জনিত বিদায়ী প্রকৌশলীকে সংবর্ধনা প্রদান সোনারগাঁয়ে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবু’র গণসংযোগ  গাইবান্ধায় র‌্যাবের পৃথক অভিযানে ২১৩ বোতল এসকাফ উদ্ধার, গ্রেপ্তার ৩ বিরামপুর সীমান্ত দিয়ে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রপতির পদত্যাগে রাজনীতির সংশ্লিষ্টতা নেই: পরিবেশমন্ত্রী ‘১৮ বছরের কম বয়সিরা যেন মোবাইল ফোন ব্যবহার করতে না পারে’ রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা

শহীদদের স্মৃতিকে অম্লান রাখলে আগামী প্রজন্ম মুক্তিযুদ্ধের যথার্থ সার্থকতা ভোগ করবে””মনোরঞ্জন শীল গোপাল এমপি

  • Update Time : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ৩৯৩ জন পঠিত

কাহারোল থেকে সুকুমার রায়, 

দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, একাত্তরের নিরীহ মানুষদের যারা নির্মমভাবে হত্যা করেছিল সেই রাজাকার আলবদর আলশামসদের উত্তরসূরীরা স্বাধীনতার ৫০ বছর পরেও দেশে বিশৃঙ্খলা সৃষ্টি অপচেষ্টায় লিপ্ত রয়েছে। আমরা যদি এই শহীদদের স্মৃতিকে অম্লান রাখতে পারি তাদের চেতনাকে যদি ধারণ করতে পারি তবেই মুক্তিযুদ্ধের যথার্থ সার্থকতা আগামী প্রজন্ম ভোগ করবে। যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী না, যারা বঙ্গবন্ধুকে শিকার করতে কষ্ট পায়, তাদের বাংলাদেশ থেকে বের করে দেওয়া উচিত।

 

তিনি বলেন, যারা ৭১ এর পরাজিত শক্তির পক্ষে কথা বলে তারা জাতীয় বেঈমান, তারা জাতীয় শত্রু। তাদের জবাব দেওয়ার জন্য এ প্রজন্মকে প্রস্তুত হতে হবে। দিনাজপুরের কাহারোল উপজেলার তারগাও ইউনিয়নের সিংগাড়ীগাঁও গণহত্যা দিবস উপলক্ষ্যে ৫ আগস্ট ২০২১ বৃহস্পতিবার বিকেলে স্মৃতিফলকে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি গোপাল এসব কথা বলেন। সভায় উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম ফারুক,

 

কাহারোল থানার ওসি মো. রইস উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক রাজেন্দ্র দেব নাথ, উপজেলা ভাইস চেয়ারম্যান ঈদয় চন্দ্র রায়, মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তার। উল্লেখ্য, ১৯৭১ সালের ২২ মে সিংগারীগাঁ, তারাপুর, দেড়গাঁও, পাহাড়পুরসহ বিভিন্ন স্থানের পাঁচ শতাধিক নারী, শিশু ও পুরুষ ভারতে আশ্রয় নেয়ার জন্য বোচাগঞ্জ উপজেলার টাঙন নদী পার হয়ে চাঁদগাঁও সীমান্তের দিকে যাচ্ছিলেন। এ সময় রাজাকার শফিউদ্দিন মেম্বার পাক সেনাদের খবর দিলে সেনারা তাদেরকে ধরে নিয়ে গিয়ে একটি স্কুলে বন্দী করে রাখেন।

 

পরের দিন ২৩ মে পাক সেনারা শিশু ও নারীদের ছেড়ে দিয়ে প্রায় দুই শতাধিক কিশোর, তরুণ-যুবক ও পুরুষকে গুলি করে বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করে। এ বর্বর হত্যাকা-ের পর পাক সেনারা মরদেহ নিয়ে পালিয়ে যায়। ২০১৮ সালে মনোরঞ্জন শীল গোপাল এমপি’র উদ্যোগে শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মান করা হয়। এরপর থেকে প্রতি বছর ২৩ মে সিংগাড়ীগাঁও গণহত্যা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। তবে এবার করোনার কারনে দিবসটি পালনে বিলম্ব হওয়ায় ৫ আগস্ট দিবসটি পালন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION