1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বিরামপুরে করোনা ভাইরাস দূর্যোগে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের খাদ্য সহায়তা প্রদান  - Bangladesh Khabor
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
যুবদলের নেতাকর্মীরা ফেসবুকে নয়, রাজপথে বিশ্বাসী: নয়ন ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের অভিযোগ, ভিডিও প্রকাশ… গোপালগঞ্জে এক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা করলেন সাবেক শিক্ষিকা জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী রাশিয়া বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু: খাদ্যমন্ত্রী টাকার অভাবে কেউ যেন চিকিৎসাবঞ্চিত না হন: রাষ্ট্রপতি কোটালীপাড়ায় সম্পত্তির লোভে ভাইকে মেরে ফেললো আপন ভাইয়েরা জাইকার সঙ্গে উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখতে চান প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদবিরোধী সম্মেলনে যোগ দিতে ভারতে এনএসআই মহাপরিচালক আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

বিরামপুরে করোনা ভাইরাস দূর্যোগে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের খাদ্য সহায়তা প্রদান 

  • Update Time : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ৪৪৭ জন পঠিত
দিনাজপুর থেকে  মোঃ সাইফুল ইসলাম,
দিনাজপুরের বিরামপুরে চলমান কোভিড-১৯ করোনা ভাইরাস দূর্যোগে ক্ষতিগ্রস্ত কামার, কুমার, বুচার, সেলুন কর্মী, দোকান শ্রমিক, হোটেল শ্রমিক, রং ও নির্মাণ শ্রমিক, পরিবহন ও গণপরিবহন শ্রমিকদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। বিরামপুর পৌরসভা এলাকার ৬’শ শ্রমিককে খাদ্য সহায়তা হিসেবে প্রত‍্যেক পরিবারে ১০ কেজি চাল, ডাল, তেল ও লবণ প্রতিটি ১কেজি এবং ২কেজি আলুর বাধাই করা প‍্যাকেট উপহার প্রদান করা হয়। 
বৃহস্পতিবার বিকেল ৫টায় বিরামপুর পাইলট উচ্চ বিদ‍্যালয় প্রাঙ্গণে পৌর মেয়র অধ‍্যক্ষ আক্কাস আলীর সভাপতিত্বে খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল, থানার ওসি (তদন্ত) মতিয়ার রহমান, মটর শ্রমিক ইউনিয়নের উপজেলা সভাপতি এমদাদুল হক, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি শাহিনুর আলম ও সাধারণ সম্পাদক মশিহুর রহমান, পৌরসভার প‍্যানেল মেয়র আব্দুল আজাদ বকুল, ৫নং ওয়ার্ড কাউন্সিলর ইসমাইল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শিবেশ কুন্ডু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক খোরশেদ আলম মানিক, যুগ্ম আহবায়ক আব্দুর রহমান রয়েল, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক খায়রুল আলম মুকুট, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মৃত‍্যুঞ্জয় কুমার স্বদেশ, সাধারণ সম্পাদক মাসুদ রানা সহ পৌরসভার কাউন্সিলরবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিকবৃন্দ ও উপকারভোগী পরিবারের সদস্যরা।
পৌর মেয়র অধ‍্যক্ষ আক্কাস আলী জানান, করোনা ভাইরাস পরিস্থিতিতে লকডাউনে বিরামপুর পৌরসভা এলাকায় আর্থিক ক্ষতিগ্রস্ত শ্রমজীবী পরিবারে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে পৌর পরিষদের উদ্যোগে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। পৌর মেয়র আরো জানান, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী বর্তমান আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকাকালীন কেউ না খেয়ে থাকবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION