1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ধর্ম নিরপেক্ষতাই বঙ্গবন্ধুর আওয়ামী লীগের পরিচয় ""-মনোরঞ্জন শীল গোপাল এমপি - Bangladesh Khabor
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন গোপালগঞ্জে এলজিইডি’র নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব গ্রহণ ও বদলী জনিত বিদায়ী প্রকৌশলীকে সংবর্ধনা প্রদান সোনারগাঁয়ে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবু’র গণসংযোগ  গাইবান্ধায় র‌্যাবের পৃথক অভিযানে ২১৩ বোতল এসকাফ উদ্ধার, গ্রেপ্তার ৩ বিরামপুর সীমান্ত দিয়ে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রপতির পদত্যাগে রাজনীতির সংশ্লিষ্টতা নেই: পরিবেশমন্ত্রী ‘১৮ বছরের কম বয়সিরা যেন মোবাইল ফোন ব্যবহার করতে না পারে’ রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা

ধর্ম নিরপেক্ষতাই বঙ্গবন্ধুর আওয়ামী লীগের পরিচয় “”-মনোরঞ্জন শীল গোপাল এমপি

  • Update Time : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ৪৭৪ জন পঠিত

কাহারোল  থেকে সুকুমার রায়,

মুজিব শতবর্ষের উপহার হিসেবে কাহারোল উপজেলা কেন্দ্রীয় হরি মন্দিরের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন হয়েছে। মুজিব শতবর্ষের উপহার হিসেবে ৩১ জুলাই ২০২১ শনিবার বিকেলে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের বাস্তবায়নে ১০ লাখ টাকা ব্যয়ে কাহারোল কেন্দ্রীয় হরি মন্দিরের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল। এসময় তিনি বলেন, ধর্ম মানুষকে সুন্দর করে, সমৃদ্ধ করে। আর প্রকৃত ধর্ম আরেকজনকে সম্মান করতে শেখায়। যার নীতিনৈতিকতা নেই, মানবিক মূল্যবোধ নেই; সে ধার্মিক হতে পারে না।

 

কারণ ধর্মের শিক্ষাই হলো সত্যতা, সততা, পবিত্রতা। নৈতিকতা ও মূল্যবোধ ধর্মের মূল শিক্ষা। তিনি বলেন, জাতীয়তাবাদ, গণতন্ত্র, ধর্ম নিরপেক্ষতাই বঙ্গবন্ধুর আওয়ামী লীগের পরিচয়। আর ধর্মান্ধ মৌলবাদী যেকোনো সংগঠন বা গোষ্ঠীই হলো প্রগতির বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে, অসাম্প্রদায়িক চেতনার বিরুদ্ধে। এরা কখনও কারো বন্ধু হতে পারে না। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে উগ্রবাদীদের রুখে দিতে হবে।

 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি সুনীল চক্রবর্তী, কাহারোল থানার ওসি ফেরদৌস আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম ফারুক, উপজেলা প্রকৌশলী নিমাই চন্দ্র বৈষ্ণ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজেন্দ্র দেব নাথ, সাধারন সম্পাদক সুকুমার রায়সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION