1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বগুড়ায় এএসপির পরিচয়ে কলেজ পড়ুয়া মেয়েকে বিয়ে, প্রতারক গ্রেফতার - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আগের মতোই দেশে খুন-সন্ত্রাস চলছে: রেজাউল করীম ‘হাসিনা ও আ.লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে জামায়াত’ বিদ্যুৎ খাতের উন্নয়নে ২৪৬০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশে অফিস খুলতে মেটাকে আমন্ত্রণ ২০০ বিচারক প্রাথমিক মনোনয়ন পেলেন বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারের প্রত্যয় তারেক রহমান ও এরদোগানের জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ কাশিয়ানীতে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহত-২ কোটালীপাড়ায় ইউএনওর সঙ্গে অটোরিকশা-মাহিন্দ্রা মালিক সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের নবীনবরণে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

বগুড়ায় এএসপির পরিচয়ে কলেজ পড়ুয়া মেয়েকে বিয়ে, প্রতারক গ্রেফতার

  • Update Time : শনিবার, ২৬ জুন, ২০২১
  • ৭৩৭ জন পঠিত
বগুড়া প্রতিনিধিঃ মোঃ সবুজ মিয়া
বগুড়া সদরের পলাশ বাড়ী গ্রামে নিজের প্রকৃত পরিচয় গোপন রেখে পঞ্চগড় জেলার দেবিগঞ্জ উপজেলার ডাকিয়া পারা গ্রামের মৃত ফজলুল হকের পুত্র ২ সন্তানের জনক আব্দুল আলীম গত ১৪-১৫ মাস পূর্ব থেকে সদরের গোকুল ইউনিয়নের পলাশবাড়ী স্কুল পাড়ার রফিকুল ইসলামের জনৈক কলেজ পড়ুয়া মেয়ে (১৭) এর সাথে পুলিশের এএসপি পরিচয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলে।

এরই সুবাদে সে গত ১৮/৬/২১ ইং তারিখে রফিকুলের মেয়েকে বিবাহ করার জন্য পলাশবাড়ী এসে তিন লক্ষ পঞ্চাশ হাজার পাঁচশত টাকা মহরনা করে রেজিঃ করে বিবাহ করে ঘর সংসার করতে থাকে। গোকুল ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত কাজী রানার কেরানী জামাল কাজী ছেলের নিকট থেকে জাতীয় পরিচয় পত্র বা জন্ম নিবন্ধন না নিয়েই রেজিষ্ট্রিতে উভয় পক্ষের স্বাক্ষর নেন। ছেলেটিকে প্রতারক মনে হলে এলাকার লোকজন ২৪/৬/২১ তারিখে সদর থানার গোকুল ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত এস আই বেদার উদ্দিনকে জানালে তিনি থানার অফিসার ইনচার্জের সাথে কথা বলে প্রতারক ভুয়া পুলিশকে আটক করে থানায় নিয়ে যায়।

উল্লেখ্য যে ঐ ভুয়া পুলিশ নিজেকে রংপুর জেলার সৈয়দপুরের কোন এক ফাঁড়িতে দায়িত্ব রত থাকার কথা বলে মেয়েটির সরলতার সুযোগ গ্রহণ করে। পরে সে জানায় ফেরি করে বাদাম বিক্রি করে এবং পাশাপাশি পুলিশের সোর্সের কাজ করে। এব্যাপারে এস আই বেদার উদ্দিনের সাথে কথা বললে তিনি জানান তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এধরণের প্রতারকদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION