1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নির্মিত ৯টি বাড়ি এখন বর্ষার পানিতে ভাসছে - Bangladesh Khabor
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে দফায় দফায় সংঘর্ষ, ডিসি মাসুদসহ আহত কয়েকজন যমুনার সামনে যুগান্তর সাংবাদিকের ওপর পুলিশের হামলা কোটালীপাড়ায় বিদ্যুতের তারে জড়িয়ে কলেজ ছাত্রের মৃত্যু সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে ধানের শীর্ষ প্রতীককে বিজয়ী করতে উঠান বৈঠক অনুষ্ঠিত সোনারগাঁয়ে নোয়াগাঁও ইউনিয়নে ধানের শীর্ষের পক্ষে ভােট চেয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত নতুন প্রধানমন্ত্রীর শপথের তারিখ জানালেন প্রেস সচিব বাউফলে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ স্বামী স্ত্রী আটক সোনারগাঁয়ে সাদিপুর ইউনিয়নে মাথাল প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে ধানের শীর্ষ মার্কাকে বিজয়ী করতে উঠান বৈঠক অনুষ্ঠিত ১১৬ আসনে ব্যালট পাঠানো হয়েছে, ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে যাবে: ইসি সচিব

মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নির্মিত ৯টি বাড়ি এখন বর্ষার পানিতে ভাসছে

  • Update Time : শনিবার, ২৬ জুন, ২০২১
  • ৪৬৪ জন পঠিত
বগুড়া থেকে মোঃ সবুজ মিয়া,
মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের পলিপাড়া গ্রামে ভূমিহীনদের জন্য নির্মিত ৯টি বাড়ি এখন বর্ষার পানিতে ভাসছে। চরম দুর্ভোগের শিকার হচ্ছেন সেখানে আশ্রয় পাওয়া ৯টি পরিবার। অসহায় মানুষের দুর্ভোগের সংবাদ পেয়ে গতকাল বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আহমেদ। সেখানে তিনি দুর্গত পরিবারগুলোকে খাদ্য সহায়তা দেন। একইসঙ্গে জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ নেন। মুজিব শতবর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অধীনে কাবিটা প্রকল্পের আওতায় ১৫ লাখ ৩৯ হাজার টাকা ব্যয়ে গত বছর বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের পলিপাড়া গ্রামে ভূমিহীন ও গৃহহীন হতদরিদ্র ৯টি পরিবারের জন্য নির্মাণ করা হয় দুই কক্ষ বিশিষ্ট ৯টি বাড়ি। এসব বাড়ি নিচু জায়গায় নির্মাণের উদ্যোগ নেওয়া হলে স্থানীয়রা আপত্তি তোলেন।
এ ছাড়া ওই প্রকল্পে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারেরও অভিযোগ তোলা হয়। কিন্তু স্থানীয়দের মতামত উপেক্ষা করে নিচু জায়গাতেই প্রকল্প বাস্তবায়ন করে উপজেলা প্রশাসন। তাই এখন সামান্য বৃষ্টিতেই পানিতে ভাসছে গৃহহীন মানুষের জন্য নির্মিত প্রধানমন্ত্রীর উপহারের বাড়ি। শাজাহানপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার জানিয়েছেন, আশ্রয়ণ প্রকল্প-২’র আওতায় প্রথম পর্যায়ে আড়িয়া ইউনিয়নে সরকারি খাস জমিতে উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধাণে বাড়িগুলো নির্মাণ করা করা হয়েছে। ওই আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা হজুর আলী জানিয়েছেন, অল্প বৃষ্টিতেই পানি ঘরে ঢুকে গেছে। রান্নাঘর, বাথরুম, টিউবওয়েল, যাতায়াতের রাস্তা সব কিছুই পানিতে ভাসছে।
সমস্যার স্থায়ী সমাধানের জন্য জেলা প্রশাসক, উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন বীর মুক্তিযোদ্ধা হুজুর আলী। আশ্রয়ণ কেন্দ্রের আরেক বাসিন্দা আয়শা বলেন, ‘হামাকেরে ঘরবাড়ি নাই, তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা হামাকেরে ঘর দিছে। ৩ দিন ধইর‌্যা ঘরের মদ্যে পানি। সাপ, ব্যাঙ, পোকামাকড়ের ভয়ে দিন যাচ্চে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION