1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বগুড়া শহরে র‍্যাবের অভিযানে ৫ জুয়াড়ি গ্রেফতার - Bangladesh Khabor
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে ৭ হাজার ৫৭৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাট জেলা প্রশাসকের অপসারণের দাবী,৭২ ঘন্টার আল্টিমেটাম জেলা ছাত্রদলের গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে খাবার বিতরণ কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন গোপালগঞ্জ জেলা পুলিশের কার্যক্রম পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ রেজাউল হক বাউফলে জাতীয় সমবায় দিবস পালিত কারা ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিচ্ছে, জানালেন ডিএমপির ডিসি দিবাস্বপ্ন দেখবেন না, এ জীবনে হাসিনা আর ফিরবে না: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউপিতে নির্বাচন, থাকছে না ইভিএম

বগুড়া শহরে র‍্যাবের অভিযানে ৫ জুয়াড়ি গ্রেফতার

  • Update Time : শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫০৩ জন পঠিত
বগুড়া থেকে  মোঃ সবুজ মিয়া 
বগুড়ায় র‍্যাবের অভিযানে ৫ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাত ৮ টার দিকে জেলার আদমদীঘি বাজারে একটি হোটেল থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতার হওয়া ওই ৫ জন হলো- বগুড়ার আদমদীঘি উপজেলার কুসুম্বী পূর্বপাড়ার নুর ইসলামের ছেলে রুহুল আমিন (২২), ডুমরিগ্রামের আঃ রশিদের ছেলে রনি (২৫), কুসুম্বী সোনারপাড়ার আঃ জলিলের ছেলে নাঈম হোসেন (২৫), কাহালু থানার নারহট্ট সরদার পাড়ার রঞ্জু সরদারের ছেলে রাহাত বাবু (২৮) ও নওগাঁর বদলগাছির কয়া ভবানীপুরের আমানুল হকের ছেলে মমিনুল হক (২১)।আজ বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে র‍্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে আদমদীঘি বাজারের একটি হোটেল থেকে ওই ৫ জুয়াড়িকে গ্রেফতার করা হয়।এসময় তাদের কাছ থেকে নগদ ১৭ হাজার টাকা, ৬ টি মোবাইল, ৮ টি সীমকার্ড ও ২ সেট তাস উদ্ধার করা হয়।বগুড়া র‍্যাব ১২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার স্বজল কুমার সরকার জানান, আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য গ্রেফতার হওয়া ওই ৫ জুয়াড়িকে আদমদীঘি থানায় সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION