1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বগুড়ায় বাস ও ট্রাকের সংঘর্ষে, নিহত ৬ - Bangladesh Khabor
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে দফায় দফায় সংঘর্ষ, ডিসি মাসুদসহ আহত কয়েকজন যমুনার সামনে যুগান্তর সাংবাদিকের ওপর পুলিশের হামলা কোটালীপাড়ায় বিদ্যুতের তারে জড়িয়ে কলেজ ছাত্রের মৃত্যু সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে ধানের শীর্ষ প্রতীককে বিজয়ী করতে উঠান বৈঠক অনুষ্ঠিত সোনারগাঁয়ে নোয়াগাঁও ইউনিয়নে ধানের শীর্ষের পক্ষে ভােট চেয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত নতুন প্রধানমন্ত্রীর শপথের তারিখ জানালেন প্রেস সচিব বাউফলে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ স্বামী স্ত্রী আটক সোনারগাঁয়ে সাদিপুর ইউনিয়নে মাথাল প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে ধানের শীর্ষ মার্কাকে বিজয়ী করতে উঠান বৈঠক অনুষ্ঠিত ১১৬ আসনে ব্যালট পাঠানো হয়েছে, ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে যাবে: ইসি সচিব

বগুড়ায় বাস ও ট্রাকের সংঘর্ষে, নিহত ৬

  • Update Time : রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৭৬ জন পঠিত

বগুড়া থেকে মোঃ সবুজ মিয়া, 

বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাস ও পাথর বোঝাই ট্রাকের সংঘর্ষে দুই চালকসহ ৬ জন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন অন্তত ১০ জন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। রবিবার (২১ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা-রংপুর মহাসড়কের কলেজ রোডে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করেছেন। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রতন হোসেন এ তথ্য জানিয়েছেন।

পুলিশ ও ফায়ার সার্ভিসের সূত্র জানায়, বগুড়াগামী এসআর ট্রাভেলসের যাত্রীবাহী একটি বাস বেপরোয়া গতিতে আসছিল। রবিবার ভোর পৌনে ৫টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার কলেজ রোড এলাকায় পৌঁছলে ওয়ারটেক করতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান। তখন পাথর বোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাস-ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়ে দুই চালকসহ ৬ জন নিহত হন। আহত ১০ জনকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর বাস-ট্রাক মহাসড়কে থাকায় অন্তত এক ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। এতে উভয় পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

হাইওয়ে পুলিশ বগুড়া অঞ্চলের শেরপুর ফাঁড়ির ইনচার্জ বানিউল আনাম জানান, যাত্রীবাহী বাসটি বেপরোয়া গতিতে ওভারটেক করতে গিয়ে পাথরবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে হতাহতের ঘটনা ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION