1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সাবেক এমপির বাসা থেকে গ্রেফতার, রিমান্ডে ছাত্রলীগের ১৫ নেতাকর্মী - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা নিয়ে উন্মুক্ত প্রস্তাব আহ্বান সাবেক এমপির বাসা থেকে গ্রেফতার, রিমান্ডে ছাত্রলীগের ১৫ নেতাকর্মী প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বুধবার কুষ্টিয়ায় ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড নিউগিনি প্রপার্টিজে হামলা জামাতা গ্রেপ্তারের ঘটনায় বিবৃতিতে যা বললেন জামায়াতের এমপি গোবিপ্রবি উপাচার্যের একাডেমিক ভবন পরিদর্শন কোটালীপাড়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে কমিটি গঠনে অনিয়মের অভিযোগ:ক্ষুদ্ধ এলাকাবাসী দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদের রিট

সাবেক এমপির বাসা থেকে গ্রেফতার, রিমান্ডে ছাত্রলীগের ১৫ নেতাকর্মী

  • Update Time : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১৫ নেতাকর্মীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ ১৪ আসামির তিন দিন এবং আরেক আসামির এক দিনের রিমান্ড আদেশ দিয়েছেন।

বরগুনা-২ আসনের সাবেক এমপি মো. শওকত হাসানুর রহমান রিমনের উত্তরা ৭ নম্বর সেক্টরে বাসা থেকে সোমবার সন্ধ্যা ৭টার দিকে তাদের গ্রেফতার করে পুলিশ।

তিন দিনের রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- মো. ইয়াকুব হোসাইন রাজিব, আরাফাত মিয়া, রিফাত হাওলাদার, হৃদয় হাসান, ফাহিম, রাজিব হোসেন রানা, মো. ফিরোজ, মো. আরিফ, মো. ওমর ফারুক, আব্দুল্লাহ আল আমান, সোহানুর হোসেন শাহিন, মো. হাসিব ও হাসিব মিয়া।

এছাড়া ফারাজানা নামে এক আসামির এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

প্রসিকিউশন বিভাগের এসআই হেলাল উদ্দিন বলেন, তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই ইকবাল হোসেন আসামিদের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। আসামিপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহিন রিমান্ড বাতিল করে জামিন প্রার্থনা করেন। পরে উভয়পক্ষের শুনানি নিয়ে আদেশ দেন বিচারক।

মামলার বিবরণে বলা হয়, রিমনের বাসায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা রাষ্ট্রকে ‘অস্থিতিশীল ও রাষ্ট্রের অবকাঠামোকে ধ্বংস’ করতে রাষ্ট্রবিরোধী অপরাধ সংঘটনের ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতি নেন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। ২০/২২ জনও পালিয়েও যান।

অভিযোগে বলা হয়, কক্ষ তল্লাশি করে টেবিলের ড্রয়ারের ভেতর থেকে স্বেচ্ছাসেবক লীগ পাথরঘাটা উপজেলার কাকচিরা ইউনিয়ন কমিটির পদপ্রার্থী বিশ জনের নাম ও জীবন বৃত্তান্ত লেখা ২০টি পাতা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা উত্তরা পশ্চিম থানা ছাত্রলীগের সদস্য বলে স্বীকার করেন। জানায়।

এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION