1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বালুভর্তি টমটম নিয়ন্ত্রণ হারিয়ে বিলের পানিতে, দুই ঘণ্টা পর উদ্ধার হল হেলপারের মরদেহ - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
নিজ দলের নেতাকর্মীরাও এখন বিএনপির হাতে নিরাপদ নয়: সাদিক কায়েম ফারাক্কা চুক্তি নবায়ন করে ভারত প্রমাণ করবে তারা বাংলাদেশের বন্ধু: পানিসম্পদ প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে ৪ সমঝোতা স্মারক, ২ অনুদান চুক্তি ও অভিপ্রায়পত্র সই কোটালীপাড়ায় দুই ঔষধ ব্যবসায়ীকে ৫৫ হাজার টাকা জরিমানা কোটালীপাড়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা আড়াইহাজারে ১১০ চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোপালগঞ্জে আলোচিত শিশু তালহা হত্যা মামলায় ভাড়াটিয়াসহ দু’জনের মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন গাইবান্ধায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি বাউফলে মিছিল ও বৃক্ষরোপণে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন গোবিপ্রবি উপাচার্যের সঙ্গে বেরোবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

বালুভর্তি টমটম নিয়ন্ত্রণ হারিয়ে বিলের পানিতে, দুই ঘণ্টা পর উদ্ধার হল হেলপারের মরদেহ

  • Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭২ জন পঠিত

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বালুভর্তি টমটম রাস্তার পাশের বিলে পড়ে যাওয়ার ঘটনায় নিরুপন রায় (২৫) নামে এক হেলপারের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার প্রায় দুই ঘণ্টা পর বিলের পানিতে তল্লাশি চালিয়ে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের বদরতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিরুপন রায় উপজেলার লাটেঙ্গা গ্রামের নিরঞ্জন রায়ের ছেলে।

উপজেলার ভাঙ্গারহাট পুলিশ ফাড়ি সূত্রে জানা যায়,, বিকেল সাড়ে ৫টার দিকে বালুভর্তি টমটমটি বদরতলা এলাকার সড়ক দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বিলে পড়ে যায়। এ সময় টমটমে থাকা হেলপার নিরুপন রায় ছিটকে বিলের পানিতে পড়ে নিখোঁজ হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে বিলের পানিতে নেমে নিরুপনকে খুঁজতে থাকেন। তবে দীর্ঘ সময় চেষ্টা করেও তার সন্ধান না পাওয়ায় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

খবর পেয়ে কোটালীপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় দুই ঘণ্টা তল্লাশি চালানোর পর পানির নিচ থেকে নিরুপন রায়ের মরদেহ উদ্ধার করা হয়।

কোটালীপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় দুই ঘণ্টা তল্লাশি চালানোর পর পানির নিচ থেকে নিরুপন রায়ের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় ইউডি (অস্বাভাবিক মৃত্যু) মামলার প্রস্তুতি চলছে।
দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION