1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় বিবাহিত ও অবিবাহিতদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত - Bangladesh Khabor
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাউফলে ‘রেকটি’ সিরাপ ও মাদক বিক্রির টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ বালুভর্তি টমটম নিয়ন্ত্রণ হারিয়ে বিলের পানিতে, দুই ঘণ্টা পর উদ্ধার হল হেলপারের মরদেহ কোটালীপাড়ায় বিবাহিত ও অবিবাহিতদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সংসদে আমাকে অকথ্য ভাষায় গালাগাল করা হয়েছে: রুমিন ফারহানা সংসদের ৬ বিল পাশ, তৃতীয় অধিবেশনের সমাপ্তি কোটালীপাড়ায় গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ মাহবুব উদ্দিন খোকনের ওই আচরণ সঠিক ছিল না: আইনমন্ত্রী ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় মাদ্রাসার স্থাপনা আটকে দোকান নির্মাণ; ক্ষুব্ধ শিক্ষার্থী-এলাকাবাসী সরকার বাঁকাপথে এগোচ্ছে, সঠিক পথে ফিরতে হবে: শিবির সভাপতি

কোটালীপাড়ায় বিবাহিত ও অবিবাহিতদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ জন পঠিত

কামরুল হাসান, কোটালীপাড়া : “ক্রীড়া শক্তি, ক্রীড়া বল—মাদক ছেড়ে মাঠে চল”—এই স্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিবাহিত ও অবিবাহিতদের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার রামমোহন উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলার শুরুতে দুই দলই দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করে শুন্য হাতে বাড়ি ফিরেছেন।

খেলার প্রথম অর্ধে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে একাধিক গোলের সুযোগ তৈরি করে।
কিন্তু নির্ধারিত ৯০ মিনিটে দুই দলই সব চেষ্টায় ব্যর্থ হয়ে শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে ২-২ গোলের সমতায় রেখে খালি হাতে বাড়ি ফেরেন।
রেয়াজুল শেখ ও জামীল শেখের পরিচালনায়
বিবাহিত দলের নেতৃত্ব দেন শাকিম মোল্লা অবিবাহিত দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন অমিন ফকির।

খেলাটিকে ঘিরে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগামী কুশলা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী, বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুস সামাদ শিকদার।খেলা উপভোগ করতে এসে তিনি বলেন, “তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রেখে একটি সুস্থ, সুন্দর ও মানবিক সমাজ গঠন করাই আমাদের মূল লক্ষ্য। মাদক নয়, তরুণদের হাতে থাকতে হবে খেলার বল। সমাজের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে। আমি সবসময় তরুণদের পাশে থেকে কাজ করে যেতে চাই।”

তিনি আরও বলেন, মাদকের ভয়াবহতা থেকে সমাজকে রক্ষা করতে পরিবার, সমাজ ও জনপ্রতিনিধিসহ সবাইকে ঐক্যবদ্ধভাবে সচেতন ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে তরুণদের ইতিবাচক কাজে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে আব্দুস সামাদ শিকদার আয়োজকদের এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

আয়োজকরা জানান, তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অপসংস্কৃতি থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলাই এ ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এলাকায় নিয়মিত খেলাধুলার আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

# কামরুল হাসান 11-09-2026

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION