1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাচ্চাকে স্কুলে দিতে যাওয়ার পথে ঢাকা-গামী বাসের ধাক্কায় প্রাণ গেল বাবার, আহত শিশু - Bangladesh Khabor
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
আসিফ মাহমুদের সময়ে নিয়োগ, পদোন্নতি ও বদলির নথি চেয়েছে দুদক বাচ্চাকে স্কুলে দিতে যাওয়ার পথে ঢাকা-গামী বাসের ধাক্কায় প্রাণ গেল বাবার, আহত শিশু জয়পুরহাটে প্রধান শিক্ষকের বিরুদ্ধে  অর্থ আত্মসাৎ ও গাছ কাটার অভিযোগ হারপিক নিয়ে আসেন, আমি বাথরুম ক্লিন করব: কৃষিমন্ত্রী পার্কে পরকীয়া প্রেমিক যুগলের বিষপান, হাসপাতালে ভর্তি পলাশবাড়ীতে মাইক্রোবাস-বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১০ কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালকে ১০ লাখ ডলার সহায়তা বাংলাদেশের পে-স্কেল নিয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা: প্রধানমন্ত্রী

বাচ্চাকে স্কুলে দিতে যাওয়ার পথে ঢাকা-গামী বাসের ধাক্কায় প্রাণ গেল বাবার, আহত শিশু

  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ জন পঠিত
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : সন্তানকে স্কুলে পৌঁছে দিতে মোটরসাইকেলে রওনা হয়েছিলেন বাবা। কিন্তু পথের কাদা-পানিতে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-গামী এক বাসের ধাক্কায় ঘটনাস্থলেই ঝরে গেল তার প্রাণ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার পশ্চিমপাড়া মার্কাস মসজিদের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত বাবার নাম গোলাম রব্বানী (৩৩)। তিনি সাদুল্লাপুর সরকারি কলেজের হিসাবরক্ষক হিসেবে কর্মরত ছিলেন এবং গাইবান্ধা সদর উপজেলার ৪ নম্বর সাহাপাড়া ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মোঃ জিন্নাহ মিয়ার ছেলে।
এ ঘটনায় তার সঙ্গে থাকা এক প্রতিবন্ধী শিশুসন্তান ছিটকে পড়ে আহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালের দিকে সন্তানকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন গোলাম রব্বানী। পথিমধ্যে পশ্চিমপাড়া মার্কাস মসজিদ এলাকায় পৌঁছে একটি দূরপাল্লার বাসকে ক্রসিং করার সময় রাস্তার পাশের কাদা-পানিতে মোটরসাইকেলটি পিছলে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি ঢাকা মেট্রো-ব-১২-১৯৩২ নম্বরের ‘ফাতেমা কোচ’-এর সঙ্গে ধাক্কা খান। বাসটির চাপায় তার মাথা থেঁতলে যায় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।
এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিশুটি আহত হলে স্থানীয়রা উদ্ধার করে তাকে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
ঘটনার পরপরই উত্তেজিত জনতা ঘাতক বাসটি ভাঙচুরের চেষ্টা করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করার পাশাপাশি বাসটি জব্দ করে থানায় নিয়ে যায়।
দুর্ঘটনার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাদুল্লাপুর থানার এসআই আবু তালেব জানান, নিহতের মরদেহের সুরতহাল ও আইনি প্রক্রিয়া শেষ করা হচ্ছে। এ ঘটনায় বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং মামলাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION