1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মুকসুদপুরে গ্রামের তারকা সম্মাননা উৎসব-২০২৬ অনুষ্ঠিত - Bangladesh Khabor
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
অর্থনীতির গণতন্ত্রায়নে বাড়বে করদাতা সংখ্যা: জনপ্রশাসন উপদেষ্টা সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখার আহ্বান রাষ্ট্রপতির জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সচিবালয় সরানোর প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন জয়পুরহাটে অটোভ্যান ছিনতাইয়ের ঘটনায় ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ১ মুকসুদপুরে গ্রামের তারকা সম্মাননা উৎসব-২০২৬ অনুষ্ঠিত গোপালগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ কুষ্টিয়ায় সংস্কৃতিমন্ত্রী জয়পুরহাটে দুর্গাপূজার নিরাপত্তা প্রস্তুতি পরিদর্শনে এসআরবি-৫ ‘লালনের চর্চার মধ্য দিয়ে আত্মার অনুসন্ধান করি’

মুকসুদপুরে গ্রামের তারকা সম্মাননা উৎসব-২০২৬ অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ১২ জন পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি : গ্রামের তারকা সম্মাননা উৎসব হলো_ তৃণমূল পর্যায়ের প্রতিভাবান এবং গুণী মানুষদের স্বীকৃতি দেওয়ার একটি বিশেষ সামাজিক উদ্যোগ ও উৎসব। সম্প্রতি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের বরইহাটী আইডিয়াল স্কুল মাঠে এই উৎসবটি অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। “এসো তরুণ – এসো যুবক, আমরা গড়ি আলোকিত আগামীর গ্রাম” —এই শ্লোগানকে সামনে রেখে, গোপালগঞ্জের মুকসুদপুরে গ্রামের তারকা প্রতিভার সম্মাননা উৎসব-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিনব্যাপী, বড়ইহাটী সততা প্রবাসী কল্যাণ ক্লাবের সহযোগিতায় এবং আলোর পথে দিগনগর ইউনিয়নের বাস্তবায়নে, বড়ইহাটি আইডিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বড়ইহাটী আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের সহধর্মিণী, বিশিষ্ট লেখক – সাংবাদিক, কলামিস্ট ও ইউরোপিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের সহকারী অধ্যাপক সাবরিনা আহমেদ শুভ্রা।

অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন, বড়ইহাটী আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের সভাপতি অলিউর শেখ এবং অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রনজিৎ কুমার বিশ্বাস।

দিগনগর উচ্চ বিদ্যালয়ের সভাপতি আব্দুল হক হাওলাদারের সঞ্চালনায় এসময় সফল কৃষক, সফল ব্যবসায়ী, মেধাবী ছাত্র-ছাত্রী, শিক্ষক, পরিশ্রমী নারী, গ্রামের স্বাস্থ্য কর্মী, প্রবাসী এবং বিশেষ ব্যক্তিদের সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজে অবদান রাখায় ১৫০ জনকে সম্মাননা দেওয়া হয়।

সম্মাননা প্রদান শেষে, সরলা শিল্প গোষ্ঠীর অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION