1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার - Bangladesh Khabor
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সচিবালয় সরানোর প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন জয়পুরহাটে অটোভ্যান ছিনতাইয়ের ঘটনায় ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ১ মুকসুদপুরে গ্রামের তারকা সম্মাননা উৎসব-২০২৬ অনুষ্ঠিত গোপালগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ কুষ্টিয়ায় সংস্কৃতিমন্ত্রী জয়পুরহাটে দুর্গাপূজার নিরাপত্তা প্রস্তুতি পরিদর্শনে এসআরবি-৫ ‘লালনের চর্চার মধ্য দিয়ে আত্মার অনুসন্ধান করি’ সাদুল্লাপুরে ব্রিজের নিচে পানি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার কুষ্টিয়ায় তিনদিনের লালন স্মরণোৎসব শুরু হচ্ছে কাল

গোপালগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার

  • Update Time : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ১৯ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ : গোপালগঞ্জের সদর উপজেলা ও কোটালীপাড়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ শনিবার (১৭ অক্টোবর) পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (উপসচিব) মোঃ আরিফ- উজ- জামান এবং জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, বিপিএম-সেবা।

এ সময় জেলা প্রশাসক বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করে সেখানে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দদের সাথে কুশলাদি জিজ্ঞেস করেন এবং শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিনি পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেন।

পুলিশ সুপার পূজামণ্ডপ গুলোর সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং পূজার সার্বিক পরিবেশ শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারদীন খান প্রিন্স, গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম, কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রিয়াদ মাহমুদ (পিপিএম),
গোপালগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মনীন্দ্র নাথ বাড়ৈ, গোপালগঞ্জ কেন্দ্রীয় কালীবাড়ি মন্দিরের সাধারণ সম্পাদক সঞ্জয় সিকদার, গোপালগঞ্জ সার্বজনীন খাটরা কালীবাড়ি মন্দিরের সাধারণ সম্পাদক উজ্জ্বল বিশ্বাস সহ পূজা উদযাপন পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION