ফারহানা আক্তার, জয়পুরহাট : জয়পুরহাটের পাঁচবিবিতে অটোভ্যান চালক শাখাওয়াত হোসেন হত্যা ও অটোভ্যান ছিনতাইয়ের ঘটনায় ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
এ ঘটনায় হাবিল উদ্দিন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ছিনতাই হওয়া অটোভ্যান উদ্ধার এবং এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।
রোববার (১৮ অক্টোবর) বিকেলে জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আজ বিকেলেই তাকে আদালতে পাঠানো হয়েছে৷
পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উচাই পূর্ব চকপাড়া এলাকায় অটোভ্যান চালক শাখাওয়াত হোসেনকে পরিকল্পিতভাবে হত্যা করে তাঁর অটোভ্যান ছিনতাই করা হয়। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে পাঁচবিবি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
Leave a Reply