1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সুপ্রিম কোর্টে অগ্নিনিরাপত্তা মহড়া ফায়ার সার্ভিসের - Bangladesh Khabor
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বোমা আতঙ্কের মধ্যেও শেষ দিনে কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে মানুষের ঢল ধর্মের নামে কেউ যেন বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে: রাষ্ট্রপতি কুষ্টিয়ায় লালন আখড়া বাড়ির ভেতর থেকে ‘বোমাসদৃশ’ বস্তু উদ্ধার গোপালগঞ্জের দুর্গাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান বিএনপি নেতা আবু সোহেল জনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মুকসুদপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে মিতা আহমেদ সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ি: প্রধানমন্ত্রী সুপ্রিম কোর্টে অগ্নিনিরাপত্তা মহড়া ফায়ার সার্ভিসের দুর্গাপূজার নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী নিরলস কাজ করছে: আইজিপি ১৫–২০ মিনিটেই লাগেজ পাচ্ছেন যাত্রীরা, সেবায় সন্তুষ্ট বিমানমন্ত্রী

সুপ্রিম কোর্টে অগ্নিনিরাপত্তা মহড়া ফায়ার সার্ভিসের

  • Update Time : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ১৪ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অগ্নিনিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ ও মহড়া পরিচালনা করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। সোমবার সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত এ কর্মসূচি চলে।

এ সময় উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. নুরুল আমিন বিপ্লব, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ এবং হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার মো. আবু সাঈদ।

সকালে হাইকোর্ট ভবনের মিলনায়তনে তাত্ত্বিক প্রশিক্ষণ ক্লাস নেন ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন। পরে অ্যানেক্স ভবনের সামনে ব্যবহারিক মহড়া অনুষ্ঠিত হয়।

মহড়ায় অগ্নিকাণ্ডের প্রাথমিক পর্যায়ে অগ্নিনির্বাপণ যন্ত্রের সাহায্যে আগুন নেভানোর কৌশল প্রদর্শন করা হয়। পাশাপাশি দড়ির সাহায্যে ভবন থেকে নামা এবং বিভিন্ন উদ্ধার সরঞ্জাম ব্যবহার করে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারের কৌশল দেখানো হয়। এ সময় উপস্থিত ব্যক্তিদের অগ্নিনির্বাপণ যন্ত্রের ব্যবহার সম্পর্কেও হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

মহড়া পরিচালনা করেন ফায়ার সার্ভিসের কমান্ডার মো. ফয়সলুর রহমান ও এনামুল হক। এতে ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারী এবং সুপ্রিম কোর্টের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION