1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
শিগগিরই বিএনপির জাতীয় কাউন্সিল, মহাসচিব পদে আলোচনায় যারা - Bangladesh Khabor
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
জয়পুরহাট পৌরসভায় সাড়ে ৬ হাজার টাকা না দিলে মিলছে না নাগরিকসেবা বাণিজ্য মেলার নামে ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষতি ও বিদ্যুৎ সংকট তৈরির প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন মারা গেছেন গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সাবেক পিপি ও সিনিয়র অ্যাড. গোলাম মেহেদী জ্বালানি সংকট কাটাতে ৫ কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস শিগগিরই বিএনপির জাতীয় কাউন্সিল, মহাসচিব পদে আলোচনায় যারা তনু হত্যা: দুই অভিযুক্তের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ রাতের মধ্যে ঝড়ের আভাস পিএসসির নতুন চেয়ারম্যান নাজমুজ্জামান ভূঁইয়া আড়াইহাজারে বিএনপির ৪৮ তম প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত

শিগগিরই বিএনপির জাতীয় কাউন্সিল, মহাসচিব পদে আলোচনায় যারা

  • Update Time : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩০ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : শিগগিরই বিএনপির সপ্তম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে বলে দলীয় সূত্রে জানা গেছে। এই কাউন্সিলে সবচেয়ে বেশি গুরুত্ব পেতে পারে দলের মহাসচিব পদে নতুন নেতৃত্ব নির্বাচন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী হওয়ার পর মহাসচিবের দায়িত্ব ছেড়ে দেন। এরপর ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পান রুহুল কবির রিজভী।

এর আগে রিজভীকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য করা হয়। ফলে আসন্ন কাউন্সিলে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্বে থাকা রিজভীকেই পূর্ণাঙ্গ মহাসচিব করা হবে কিনা, তা নিয়ে দলের ভেতরে আলোচনা চলছে। কাউন্সিলের মধ্য দিয়ে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মহাসচিব পদে আরও কয়েকজনের নাম আলোচনায় রয়েছে। তাদের মধ্যে রয়েছেন- স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সমাজকল্যাণমন্ত্রী এজেডএম জাহিদ হোসেন এবং যুগ্ম মহাসচিব ও পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। কাউন্সিলে তাদের মধ্য থেকে কাউকে দায়িত্ব দেওয়া হবে, নাকি অন্য কোনো নেতা সামনে আসবেন, তা নিয়ে দলের ভেতরে আগ্রহ রয়েছে।

কাউন্সিলের আগে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের শূন্য পদটিও পূরণ করা হতে পারে। এ পদে যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল ও শহীদ উদ্দীন চৌধুরীর পাশাপাশি ছাত্রবিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম বকুলের নামও আলোচনায় রয়েছে। তবে এ বিষয়ে শীর্ষ নেতৃত্ব এখনো কোনো আনুষ্ঠানিক ইঙ্গিত দেয়নি।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষে বিএনপির সামনে এখন দুটি বড় সাংগঠনিক কাজ— স্থানীয় সরকারের বিভিন্ন স্তরের নির্বাচনের প্রস্তুতি এবং সপ্তম জাতীয় কাউন্সিল আয়োজন।

বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সরকারের প্রভাবশালী একজন মন্ত্রী যুগান্তরকে জানান, স্থানীয় সরকার নির্বাচনের কারণেই বিএনপির জাতীয় কাউন্সিল বিলম্ব হচ্ছে। চলতি বছরে কাউন্সিলের সম্ভাবনা না দেখলেও আগামী বছরের প্রথম দিক অর্থাৎ ফেব্রুয়ারি টার্গেট করেই কার্যক্রম চলমান রয়েছে। কারণ হিসাবে বলছেন, ওই সময়ে সরকারের ১ বছর পূর্তি হবে। একই সঙ্গে শীতকাল। কাউন্সিলকেন্দ্রিক প্রস্তুতি গ্রহণও স্বস্তিদায়ক হবে।

জানতে চাইলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী যুগান্তরকে বলেন, দিনক্ষণ এখনো ঠিক হয়নি। দলের নীতিনির্ধারণী ফোরাম এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে জানাবে। তবে এটুকু বলতে পারি, খুব শিগগিরই হবে।

একই কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান। তিনি জানান, যত দ্রুত সম্ভব তারা কাউন্সিল করতে চান। এর জন্য নানা বিষয়ের প্রস্তুতির কথাও উল্লেখ করেন তিনি।

বিএনপির সর্বশেষ জাতীয় কাউন্সিল হয়েছিল ২০১৬ সালের মার্চে। নিয়ম অনুযায়ী তিন বছর পরপর কাউন্সিল হওয়ার কথা থাকলেও এক দশকেও তা সম্ভব হয়নি। তবে এই সময়ে নির্বাহী কমিটিতে একাধিকবার পরিবর্তন আনা হয়েছে। যুক্ত হয়েছেন নতুন মুখ; কেউ পদোন্নতি পেয়েছেন, আবার কেউ দায়িত্ব থেকে সরে গেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION