1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
স্থানীয় নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর ব্যবস্থা: রাশেদ খান - Bangladesh Khabor
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
স্থানীয় নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর ব্যবস্থা: রাশেদ খান ২৪-এর আন্দোলন ছিল চূড়ান্ত যুদ্ধের মহড়া: জামায়াত আমির বাংলা কিউআরে দৈনিক লেনদেন ছাড়াল ১১০ কোটি টাকা খুলনার চাঞ্চল্যকর ডাবল মার্ডারের আরও দুই আসামী গ্রেফতার দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন করে পরিপত্র জারি অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণ করা যাবে না: গণপূর্তমন্ত্রী কুষ্টিয়ায় সাংবাদিক দেবাশীষ দত্তসহ পরিবারের ৪ সদস্যের সৎকার ও দাফন সম্পন্ন ; শোকস্তব্ধ গণমাধ্যম অঙ্গণ ২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কোটালীপাড়া ডায়াগনস্টিক মালিক সমিতির নির্বাচন : সভাপতি মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক রফিকুল

স্থানীয় নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর ব্যবস্থা: রাশেদ খান

  • Update Time : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ২২ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, স্থানীয় নির্বাচনে বিএনপি একক প্রার্থী দেবে, দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জাতীয় নির্বাচনে অনেকেই বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন; কিন্তু স্থানীয় নির্বাচনে এ সুযোগ দেওয়া হবে না। দলীয় সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।

রোববার (২৩ আগস্ট) সকালে ঝিনাইদহ শিশুকুঞ্জ স্কুল অ্যান্ড কলেজে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান বলেন, লোডশেডিং নিয়ে দেশের জনগণ চরম কষ্টে আছেন। আমরা তা অনুধাবন করছি। চেষ্টা করছি যত দ্রুত সম্ভব এ সমস্যা থেকে উত্তরণের। প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে দুঃখপ্রকাশ করেছেন। এর আগে কোনো প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করেননি। জ্বালানি তেলের যে সংকট তা মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সৃষ্ট। তারপরও বাংলাদেশ অনেক পরে এসে তেলের দাম সমন্বয় করেছে। অন্যদিকে বিদ্যুতের যে সমস্যা তা বিগত আওয়ামী লীগের লুটপাটের কারণে ও ইন্টেরিম সরকারের অব্যবস্থাপনার কারণে হয়েছে।

তিনি জামায়াতে ইসলামীকে উদ্দেশ করে বলেন, ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে না চাইলে জামায়াতকে সরকারের সহযোগিতা করা উচিত। কল্যাণ রাষ্ট্র ব্যবস্থার মধ্যে শরিয়াহ আইন রয়েছে।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন- জেলা পরিষদ প্রশাসক আব্দুল মজিদ, শিশুকুঞ্জ স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক জাহিদুল ইসলামসহ অন্যান্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION