1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা নিয়ে যা বললেন রিজভী - Bangladesh Khabor
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ গণভোটের পুরো রায়ই বাস্তবায়ন করতে হবে: গোলাম পরওয়ার হাসিনাকে যে বার্তা দিলেন সোহেল তাজ গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না: নাহিদ ইসলাম নিম্নচাপ, চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা নিয়ে যা বললেন রিজভী দেশের বাজারে ডলারের দাম কমল গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন্সের পুকুরে মৎস্য অবমুক্ত করলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ আ.লীগ নেতা ফারুক গ্রেফতার বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল, দল ও সরকারের তিন গুরুত্বপূর্ণ পদে সম্ভাব্য উত্তরসূরি যারা

ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা নিয়ে যা বললেন রিজভী

  • Update Time : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ১৪ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বর্তমান ‘রাকিব-নাছির’ কমিটির বিদায় সাক্ষাতের পর সংগঠনটির নতুন কমিটি নিয়ে জোরাল আলোচনা শুরু হয়েছে। তবে নতুন কমিটি গঠনের বিষয়ে এখনো বিএনপির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক নির্দেশনা পাননি বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শুক্রবার (১৪ আগস্ট) বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ছাত্রদলের নতুন কমিটি নিয়ে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কোনো নির্দেশনা এসেছে কিনা—জানতে চাইলে রুহুল কবির রিজভী বলেন, ‘আজকে আমার কাছে এ ধরনের কোনো নির্দেশনা আসেনি। যদি সেরকম কোনো সিদ্ধান্ত হয়ে থাকে, তাহলে অবশ্যই আসবে।’

বর্তমান কমিটির বিদায় প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা নিঃসন্দেহে দলের হাইকমান্ড তাদের সঙ্গে কথা বলছেন। তাদের সঙ্গে কী কথা হয়েছে, কী নির্দেশনা দেওয়া হয়েছে, সেটা আমি এই মুহূর্তে বলতে পারব না। আর যদি চূড়ান্ত পর্যায়ের কিছু হয়, নতুন কিছু হয়, তাহলে সেটা নিঃসন্দেহে আমরা প্রেস রিলিজ আকারে আপনাদের জানিয়ে দেব। এখন পর্যন্ত আমার কাছে কোনো নির্দেশনা আসেনি।’

বিএনপি ও দলটির সহযোগী-অঙ্গসংগঠনগুলোর বিভিন্ন কমিটি সাধারণত রিজভীর স্বাক্ষরিত দলীয় প্যাডে প্রকাশ করা হয়। এ কারণে ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার বিষয়ে তার কাছে জানতে চান সাংবাদিকরা।

এর আগে বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে ছাত্রদলের বর্তমান কমিটির নেতাদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংগঠনটির শীর্ষ পাঁচ নেতা উপস্থিত ছিলেন।

ওই সাক্ষাতের পরই ছাত্রদলের নতুন নেতৃত্ব নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা জোরাল হয়েছে। তবে নতুন কমিটি কবে ঘোষণা করা হবে বা কারা নেতৃত্বে আসছেন, সে বিষয়ে এখনো বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION