1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
এক ফ্যাসিবাদ তাড়িয়ে আরেক ফ্যাসিবাদ চায় না বাংলার জনগণ : জামায়াতে আমীর - Bangladesh Khabor
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সব ধর্মের মানুষের সমান মর্যাদায় বিশ্বাস করে: মার্কিন রাষ্ট্রদূত এসএসসিতে এবার জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ এক ফ্যাসিবাদ তাড়িয়ে আরেক ফ্যাসিবাদ চায় না বাংলার জনগণ : জামায়াতে আমীর গোপালগঞ্জে মাত্রারিক্ত লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত সোনারগাঁয়ে আল মুজাহিদ মল্লিকের মাদকবিরোধী সভায় মুছলেকা দিয়ে মাদক ছাড়লেন আজিজুল হক গোপালগঞ্জকে মাদক মুক্ত জেলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডিসি’র সালমান শাহ হত্যা মামলায় কারাগারে ডন ‘তারেক রহমান-নরেন্দ্র মো‌দি একসঙ্গে বসলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে’

এক ফ্যাসিবাদ তাড়িয়ে আরেক ফ্যাসিবাদ চায় না বাংলার জনগণ : জামায়াতে আমীর

  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ১৪ জন পঠিত
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধার সাঘাটায় ২১ জুনের হামলায় নিহত শহীদ সাইফুল্লাহ বারী ও সালাউদ্দিন হত্যার বিচার এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ আগস্ট) দুপুরে সাঘাটা উপজেলার বোনারপাড়ার কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেন, ‘এক ফ্যাসিবাদ তাড়িয়ে বাংলার জনগণ আরেক ফ্যাসিবাদ চায় না।’
তিনি বলেন, ‘প্রয়োজনে রক্তের সাগর পাড়ি দিয়ে আল্লাহর দরবারে হাজির হবো, কিন্তু কোনো ফ্যাসিবাদকে বাংলার জমিনে প্রশ্রয় দেব না।’
ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘আপনারা তৈরি হন। যেভাবে ২০২৪ সালে ভাই-বোনেরা সবাই রাস্তায় নেমে এসেছিলেন, হয়তো আবারও রাস্তায় নামতে হতে পারে। জাতির প্রয়োজনে একবার নয়, প্রয়োজন হলে শতবার রাস্তায় নামার প্রতিশ্রুতি দিতে হবে।’
রংপুর অঞ্চলের মানুষ জামায়াতে ইসলামী ও জাতীয় পার্টিকে ভোট দেওয়ার কারণে পিছিয়ে রয়েছে—সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যেরও সমালোচনা করেন জামায়াত আমীর।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, গাইবান্ধা জেলা জামায়াতের আমীর আব্দুল করিম এমপি এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা।
গাইবান্ধা জেলা জামায়াতের নায়েবে আমীর ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জাতীয় সংসদ সদস্য ও স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা বক্তব্য দেন।
বক্তারা গত ২১ জুন সাঘাটায় সংঘটিত হামলায় সাইফুল্লাহ বারী ও সালাউদ্দিন নিহত হওয়ার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION