1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সংঘর্ষের পর হল ছাড়ল শিবির, ঢুকল ছাত্রদল - Bangladesh Khabor
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী জামায়াত-শিবিরের নেতৃত্বে এনসিপি একাকার: পানিসম্পদ মন্ত্রী দক্ষিণ কোরিয়ার বাজারে ৯৭ শতাংশ পণ্যে শুল্ক সুবিধা পাবে বাংলাদেশ সংঘর্ষের পর হল ছাড়ল শিবির, ঢুকল ছাত্রদল ৫ আগস্ট-কে কেন্দ্র করে গোপালগঞ্জে বাড়তি নিরাপত্তা: ৫ প্লাটুন বিজিবি মোতায়েন বিদ্যুৎ বিলের বিষয়ে যা বললেন আজহারী কোটালীপাড়ায় আধুনিক স্বাস্থ্যসেবার অঙ্গীকার নিয়ে যুক্ত হলো ‘হেলথকেয়ার জেনারেল হাসপাতাল’ ​মুকসুদপুর পৌরবাসীর জনদুর্ভোগ নিরসনে ও জলাবদ্ধতা দূরীকরণে পৌর প্রশাসকের বিভিন্ন এলাকা পরিদর্শন শহীদের আত্মত্যাগে গড়ে ওঠা জাতীয় ঐক্য যেকোনো মূল্যে রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী জ্বালানি সংকট নিরসনে ৩ নির্দেশনা প্রধানমন্ত্রীর

সংঘর্ষের পর হল ছাড়ল শিবির, ঢুকল ছাত্রদল

  • Update Time : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ১৬ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : প্রায় দেড় ঘণ্টাব্যাপী ধাওয়া-পালটা ধাওয়ার পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে কয়েকশ নেতাকর্মী ঢাকা আলিয়া মাদ্রাসার আল্লামা কাশগরী (রহ.) হলে প্রবেশ করেন। এর আগেই ছাত্রশিবিরের নেতাকর্মীরা হল ছেড়ে সরে যান।

হলে প্রবেশের পর শিবিরের ব্যবহৃত কয়েকটি কক্ষে ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় সরকারি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ ওবায়দুল হক মারধরের শিকার হন বলে অভিযোগ ওঠে। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।

ছাত্রশিবিরের ঢাকা মহানগর পূর্ব শাখার প্রচার সম্পাদক দাউদ খান জানান, ঢাকা আলিয়া মাদ্রাসায় যুবদল ও ছাত্রদলের হামলায় তাদের ২৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে ফুয়াদ নামে এক কর্মীর অবস্থা আশঙ্কাজনক বলে তিনি দাবি করেন।

অন্যদিকে ঢাকা আলিয়া মাদ্রাসা শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী এবং কামিল প্রথম বর্ষের শিক্ষার্থী সাদ চৌধুরী দাবি করেন, ছাত্রশিবিরের নেতাকর্মীরা দফায় দফায় তাদের ওপর হামলা চালিয়েছে। তার ভাষ্য অনুযায়ী, এতে ছাত্রদলের ৩০ জনের বেশি নেতাকর্মী আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION