1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট: গোবিন্দগঞ্জে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :

গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট: গোবিন্দগঞ্জে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

  • Update Time : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ১৩ জন পঠিত
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : সকালে ঘর থেকে বেরিয়েছিলেন জীবিকার তাগিদে। একটি নারিকেল গাছ কাটার কাজ শেষ করে পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন ছিল। কিন্তু সেই যাত্রাই হয়ে উঠল জীবনের শেষ পথচলা। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাদের আকস্মিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
বুধবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের দাড়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, হরিরামপুর ইউনিয়নের পাথরেপাড়া গ্রামের আইবুদ্দিন মিয়ার ছেলে গোলাম মওলা (৩৫)। তিনি পেশায় গাছ কাটা শ্রমিক ছিলেন। অপরজন একই ইউনিয়নের দাড়াপাড়া গ্রামের বছির উদ্দীনের ছেলে আজিমুদ্দীন ব্যাপারি (৫৫)। জীবিকা নির্বাহ করতেন ভ্যান চালিয়ে।
গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় গাছ কাটার কাজ করতেন গোলাম মওলা। বুধবার সকালে আজিমুদ্দীন ব্যাপারিকে সঙ্গে নিয়ে তিনি দাড়াপাড়া এলাকায় একটি বাড়ির নারিকেল গাছ কাটছিলেন। একপর্যায়ে গাছটি পল্লী বিদ্যুতের প্রধান লাইনের ওপর পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে যায়। পরে গাছটি তারের ওপর থেকে সরানোর সময় দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হন।
ঘটনাস্থলেই প্রাণ হারান গোলাম মওলা। গুরুতর আহত অবস্থায় আজিমুদ্দীন ব্যাপারিকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে তিনিও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এক মুহূর্তেই দুটি পরিবার হারালো তাদের উপার্জনক্ষম মানুষকে। সকালবেলার স্বাভাবিক কর্মব্যস্ততা মুহূর্তেই পরিণত হলো শোকের মাতমে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে হাসপাতাল ও গ্রামের পরিবেশ। এই হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION