ফারহানা আক্তার, জয়পুরহাট : জয়পুরহাটে কিস্তি ক্রেতা সুরক্ষা কার্ডধারী গ্রাহক বুলু মিয়া আকন্দের মৃত্যুতে ওয়ালটন প্লাজা কর্তৃক গ্রাহকের পরিবারকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার দুপুরে শহরের বাসস্ট্যান্ড এলাকার ওয়ালটন প্লাজায় গ্রাহকের স্ত্রী ফাতেমা বিবিকে এই সহায়তা দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, ওয়ালটনের ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার আবু নাসের প্রধান, রিজিওনাল ক্রেডিট ম্যানেজার খন্দকার মাহমুদ রেজা, জয়পুরহাট শাখার ম্যানেজার বাবর আলী ও বাসস্ট্যান্ড শাখার ম্যানেজার এসএম সাদিক ই নূর।
ওয়ালটন প্লাজা সারা বাংলাদেশে কিস্তি গ্রাহকদের সুরক্ষার জন্য গ্রাহক ও তার পরিবারের সদস্যদের মৃত্যুতে সর্বোচ্চ তিন লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করছে। এছাড়া পরিবারের যোগ্যতা সম্পন্ন কোন ব্যক্তি থাকলে তাদের চাকরির ব্যবস্থা করে থাকে। পাশাপাশি সারাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে স্বাস্থ্য সহ অন্যান্য খাতে গ্রাহকদের বিভিন্ন সেবা দিয়ে থাকে।
জয়পুরহাট সদর উপজেলার হিচমী আকন্দ পাড়া গ্রামের বুলু মিয়া আকন্দ কিস্তিতে ওয়ালটন থেকে ১০ হাজার টাকার পণ্য নিয়েছিলেন। তিনি মারা যাওয়ায় তার কিস্তি মওকুফসহ তার পরিবারকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা করা হয়।
Leave a Reply