1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে "শাওন" মটরস -এর উদ্যোগে সুজুকি বাইকারদের গেট-টুগেদার অনুষ্ঠিত - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নিজ দলের নেতাকর্মীরাও এখন বিএনপির হাতে নিরাপদ নয়: সাদিক কায়েম ফারাক্কা চুক্তি নবায়ন করে ভারত প্রমাণ করবে তারা বাংলাদেশের বন্ধু: পানিসম্পদ প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে ৪ সমঝোতা স্মারক, ২ অনুদান চুক্তি ও অভিপ্রায়পত্র সই কোটালীপাড়ায় দুই ঔষধ ব্যবসায়ীকে ৫৫ হাজার টাকা জরিমানা কোটালীপাড়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা আড়াইহাজারে ১১০ চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোপালগঞ্জে আলোচিত শিশু তালহা হত্যা মামলায় ভাড়াটিয়াসহ দু’জনের মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন গাইবান্ধায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি বাউফলে মিছিল ও বৃক্ষরোপণে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন গোবিপ্রবি উপাচার্যের সঙ্গে বেরোবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

গোপালগঞ্জে “শাওন” মটরস -এর উদ্যোগে সুজুকি বাইকারদের গেট-টুগেদার অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ১০৫ জন পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ বিশ্ব সেরা সুজুকি ব্র্যান্ডের মোটরসাইকেল ব্যবহারকারীদের নিয়ে গোপালগঞ্জে সুজুকি মটরস -এর অথোরাইজড ডিলার “শাওন” মটরস -এর উদ্যোগে এক প্রীতি সমাবেশ (গেট-টুগেদার) অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) রাতে শহরের কেএফসি চাইনিজ রেস্টুরেন্টে -এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাওন মটরসের স্বত্বাধিকারী হাজী মিজানুর রহমান খান ও মাজাহারুর রহমান শাওন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাজুল ইসলাম খান। এছাড়াও উপস্থিত ছিলেন সুজুকি কোম্পানির সেলস এরিয়া ম্যানেজার রাজু আহমেদ, রিজিওনাল সার্ভিস ম্যানেজার সজল কুমার সাহা, টেরিটোরি সার্ভিস ম্যানেজার, রাসেল আহমেদ, গোপালগঞ্জ সাংবাদিক ক্লাবের সভাপতি ও বৈশাখী টেলিভিশনের সাংবাদিক শেখ মোস্তফা জামান ও সাধারণ সম্পাদক এম টি রহমান মাহমুদ। এছাড়াও সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সুজুকি বাইকারদের মধ্যে পারস্পরিক পরিচিতি, মতবিনিময় এবং নিরাপদ মোটরসাইকেল চালনার বিষয় সহ ভেজাল ও নিম্নমানের ইঞ্জিন অয়েল ব্যবহারে মূল্যবান বাইকটি হতে পারে সে বিষয়ে আলোচনা করা হয়। শাওন মটরস তাদের সেবা মানুষের দৌড় গোড়ায় পৌঁছে দিতে বদ্ধ পরিকর। পরে অংশগ্রহণকারী বাইকারদের মাঝে আকর্ষণীয় র‍্যাফেল ড্রয়ের আয়োজন করা হয়, যেখানে বিজয়ীদের মধ্যে বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয়। ৬ জন বিজয়ী তাদের পুরস্কার গ্রহণ করেন।

আনন্দঘন পরিবেশে পরিচিতি পর্ব ও র‍্যাফেল ড্র শেষে আমন্ত্রিত সকলকে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। এর আগে বিকালে সুজুকি মটরস বাইকারদের নিয়ে সুশৃংখলভাবে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেএফসি চাইনিজ রেস্তোরায় সকলেই সমবেত হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION