1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ - Bangladesh Khabor
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :

বাউফলে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৮১ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ৭নং বগা ইউনিয়নে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে মৎস্য বিভাগ। রবিবার সকালের দিকে নিষিদ্ধ চায়না দুবরি জাল জব্দ করা হয় ।

পরে দুপুরের দিকে মোবাইল কোর্টের মাধ্যমে বাউফল উপজেলা মৎস্য অফিস কার্যালয়ের প্রধান ফটকে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, ঐ ইউনিয়নে বিভিন্ন বর্ষাপ্লাবিত ধানক্ষেত, বিল ও খালে পরিচালিত অভিযানে এসব নিষিদ্ধ জাল জব্দ করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ ।

মৎস্য বিভাগের কর্মকর্তারা জানান, নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ব্যবহারের ফলে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ ও জলজ জীবের ব্যাপক ক্ষতি হচ্ছে। মৎস্যসম্পদ সংরক্ষণ এবং প্রাকৃতিক জলাশয়ে মাছের অবাধ বিচরণ ও প্রজনন নিশ্চিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION