1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
শ্রীপুরে ন্যায্যমূল্যের দাবিতে মহাসড়কে ডিম ভেঙে খামারিদের মানববন্ধন ও বিক্ষোভ - Bangladesh Khabor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এবার পুলিশ কর্মকর্তাকে ধমকালেন আখতারুজ্জামান বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ গোপালগঞ্জে অতিরিক্ত এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ রাখার অপরাধে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপি নেতা সুজনের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অপপ্রচারের অভিযোগ পুলিশকে মারধর করে বহিষ্কার হলেন যুবদল নেতা তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ জামায়াত নেতা আখতারুজ্জামানকে গ্রেফতার, বিমানবন্দর থানায় হস্তান্তর কুষ্টিয়ায় ছোট ভাইয়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস -২০২৬ পালিত

শ্রীপুরে ন্যায্যমূল্যের দাবিতে মহাসড়কে ডিম ভেঙে খামারিদের মানববন্ধন ও বিক্ষোভ

  • Update Time : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১৩৩ জন পঠিত
এস.এম দুর্জয় : পোল্ট্রি ফিড (খাদ্য)ও ওষুধের ক্রমাগত মূল্যবৃদ্ধি এবং সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধের দাবিতে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে শত শত ডিম ভেঙে মানববন্ধন ও ব্যতিক্রমী প্রতিবাদ জানিয়েছেন গাজীপুরের শ্রীপুরের প্রান্তি পোল্ট্রি খামারিরা।
শনিবার(৪ জুলাই) বেলা পৌনে ১২টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার ফুটওভার ব্রিজের নিচে শিমুলতলা প্রান্তিক পোল্ট্রি খামারি এসোসিয়েশন ব্যানারে এই প্রতিবাদ ও মানববন্ধন,বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে বিভিন্ন এলাকার প্রান্তিক খামারিরা অংশ নেন এবং বিক্ষুব্ধ খামারিরা মহাসড়কে দাঁড়িয়ে শত শত ডিম ছুড়ে ভেঙে বাজারে ডিম ও ব্রয়লার মুরগির ন্যায্যমূল্যের দাবি জানান।
এ সময় তারা অভিযোগ করেন, উৎপাদন খরচের তুলনায় ডিমের বাজারমূল্য কম হওয়ায় তারা মারাত্মক লোকসানের মুখে পড়েছেন।প্রত্যেকেই প্রতিবাদ হিসেবে খামারিরা সড়কে ডিম ফেলে বিক্ষোভ প্রকাশ করেন।
খামারিদের দাবি, ডিমের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার নির্ধারিত মূল্য ঘোষণা করুক।তারা অভিযোগ করেন,কয়েকটি বড় প্রতিষ্ঠান ও সিন্ডিকেটের কারণে প্রান্তিক খামারিরা ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন।
খামারিরা দ্রুত সরকারের, হস্তক্ষেপ কামনা করে তাদের দাবির প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION