1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জামায়াতের লোকজনের ছুরিকাঘাতে আ.লীগ প্রার্থী আহত - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আগের মতোই দেশে খুন-সন্ত্রাস চলছে: রেজাউল করীম ‘হাসিনা ও আ.লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে জামায়াত’ বিদ্যুৎ খাতের উন্নয়নে ২৪৬০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশে অফিস খুলতে মেটাকে আমন্ত্রণ ২০০ বিচারক প্রাথমিক মনোনয়ন পেলেন বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারের প্রত্যয় তারেক রহমান ও এরদোগানের জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ কাশিয়ানীতে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহত-২ কোটালীপাড়ায় ইউএনওর সঙ্গে অটোরিকশা-মাহিন্দ্রা মালিক সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের নবীনবরণে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

জামায়াতের লোকজনের ছুরিকাঘাতে আ.লীগ প্রার্থী আহত

  • Update Time : বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫৬৪ জন পঠিত

বগুড়া থেকে মোঃ সবুজ মিয়া, 

বগুড়া পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডে জামায়াত সমর্থিত কাউন্সিলর ও পুনরায় প্রার্থী রুহুল কুদ্দুস ডিলু এবং তার লোকজনের হামলায় আওয়ামী লীগের প্রার্থী আবদুল মজিদ গুরুতর আহত হয়েছেন।

সকালে শাজাহানপুর উপজেলা বেজোড়া মুন্সিপাড়ায় এ হামলার ঘটনা ঘটে। মজিদকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শাজাহানপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, আহত কাউন্সিলর প্রার্থী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মামলা হয়েছে, তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এজাহার সূত্র ও স্থানীয়রা জানান, মজিদকে মারধর ও ঊরুতে ছুরিকাঘাত করা হয়েছে। এ প্রসঙ্গে রুহুল কুদ্দুস ডিলু জানান, তিনি জামায়াত সমর্থক। তবে তিনি বা তার লোকজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে মারধর করেননি। ২১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল বাকি অবিলম্বে এ ঘটনায় জড়িত ডিলু ও তার লোকজনকে গ্রেফতার দাবি করেছেন। থানার ওসি বলেন, অভিযোগের সত্যতা মিললে জামায়াত প্রার্থী ডিলু ও তার লোকজনকে গ্রেফতার করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION