1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে বিস্ফোরক-হত্যা মামলায় ইউপি চেয়ারম্যানসহ আ.লীগের ৭ নেতাকর্মী কারাগারে - Bangladesh Khabor
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত ২ তারেক রহমানের ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি: গোপালগঞ্জে উদ্বোধন করলেন এমপি বাবর শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পরও হেরে গেল বাংলাদেশ অল্পতেই ধৈর্য হারালে দায়িত্ব কীভাবে পালন করবেন: ডা. শফিকুর রহমান জুলাইয়ের মধ্যে সাড়ে ৪ লাখ শিক্ষার্থী বিনামূল্যে স্কুল ড্রেস পাবে: শিক্ষামন্ত্রী ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী গণমাধ্যম খাতে সংস্কারের প্রয়োজনীয়তা বৃদ্ধি পাচ্ছে: মিয়া গোলাম পরওয়ার স্বাস্থ্যসেবা নিশ্চিতে হেলিকপ্টার কেনা হবে: স্বাস্থ্যমন্ত্রী দুবাইয়ে গ্রেফতার বেনজীরকে দ্রুত ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক

জয়পুরহাটে বিস্ফোরক-হত্যা মামলায় ইউপি চেয়ারম্যানসহ আ.লীগের ৭ নেতাকর্মী কারাগারে

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৬০ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট : জয়পুরহাটে জুলাই আন্দোলনে সংগঠিত বিস্ফোরক ও হত্যা মামলায় ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ০৭ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে জয়পুরহাট আমলি আদালত (সদর) এর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিলন চন্দ্র পাল শুনানি শেষে এ আদেশ দেন।
কারাগারে পাঠানো ওই ০৭ নেতা হলেন, কালাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কুদ্দুস ফকির (৫৬), সাধারণ সম্পাদক ফজলুর রহমান (৭০), জিন্দারপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি রফিকুল ইসলাম (৫৫), কালাই উপজেলা যুবলীগের সভাপতি জিয়াউর রহমান (৪৮), আহম্মেদাবাদ ইউনিয়ন আ.লীগের সভাপতি আকবর আলী (৫৮), কালাই উপজেলা আ.লীগের সদস্য এনামুল হোসেন ফকির (৫৪) এবং সাবেক ছাত্রনেতা পাঁচপাইকা গ্রামের মৃত. মাহফুজার রহমানের ছেলে মিনহাজুর রহমান মিথুন (৪০)।

আদালত সূত্রে জানা গেছে, আসামিরা জুলাই আন্দোলনে সংগঠিত বিস্ফোরক ও হত্যা মামলার তালিকাভুক্ত আসামি। তারা দীর্ঘদিন ধরে
আত্মগোপনে ছিলেন। বৃহস্পতিবার দুপুরে তারা একসঙ্গে আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন প্রার্থনা করলে দীর্ঘ শুনানি শেষে বিচারক তাদের জামিনের আবেদন নামঞ্জুর করেন। পরে আদালতের নির্দেশে কড়া পুলিশি পাহারায় দ্রুত তাদের জয়পুরহাট জেলা কারাগারে পাঠানো হয়।

এ তথ্য নিশ্চিত করে জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) শাহানুর রহমান শাহীন জানান, আসামিদের বিরুদ্ধে থাকা মামলাগুলোর গুরুত্ব বিবেচনায় আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION