1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জ জেলা সফর ও আইন- শৃঙ্খলা বিষয়ক বিশেষ মতবিনিময় সভায় অংশ নিলেন পুলিশ প্রধান - Bangladesh Khabor
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে মাদক ব্যবসার প্রতিবাদ করায় ছুরিকাঘাতে ২ যুবক গুরুতর আহত, গ্রেফতার ১ আমাকে শুধু ১০% দিয়েন, চলতে কষ্ট হচ্ছে: আসিফ মাহমুদ ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়রপ্রার্থী ঘোষণা জয়পুরহাটে ওয়ান শুটারগান, ধারালো অস্ত্র উদ্ধার কোটালীপাড়ায় নিষিদ্ধ ঘোষিত চায়না জালে অগ্নিসংযোগ আদানির বিদ্যুৎকেন্দ্রের বন্ধ ইউনিট সরবরাহ চালু পুতুলের ওই পদে দায়িত্ব পালনের মতো যোগ্যতা ছিল না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে: জুবাইদা রহমান

গোপালগঞ্জ জেলা সফর ও আইন- শৃঙ্খলা বিষয়ক বিশেষ মতবিনিময় সভায় অংশ নিলেন পুলিশ প্রধান

  • Update Time : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ১৪৬ জন পঠিত
কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ :  গোপালগঞ্জ জেলা সফর ও আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ মতবিনিময় সভায় অংশ গ্রহণ করেছেন বাংলাদেশ পুলিশের আইজিপি মোঃ আলী হোসেন ফকির।
শুক্রবার (২৪ এপ্রিল) বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির আইন-শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভায় যোগ দিতে গোপালগঞ্জ পুলিশ অফিসার্স মেসে উপস্থিত হন। সেখানে তাঁকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ।
এর আগে গোপালগঞ্জ জেলায় পুলিশের আইজিপি’র সফর ও আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ মতবিনিময় সভায় অংশগ্রহণকে কেন্দ্র করে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক সকালে গোপালগঞ্জে পৌঁছান।
এ সময় জেলা পুলিশের একটি চৌকস দল আইজিপিকে সুসজ্জিত ‘গার্ড অব অনার’ প্রদান করেন।
পরবর্তীতে বিকাল ৪ টায় প্রধান অতিথি হিসেবে তিনি গোপালগঞ্জ পুলিশ লাইনস ড্রিল শেডে আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ। সভায় গোপালগঞ্জ ছাড়াও ফরিদপুর জেলা পুলিশ সুপার ‌মোঃ নজরুল ইসলাম পিপিএম-সেবা, মাদারীপুর জেলা পুলিশ সুপার মোঃ, হাবিবুর রহমান, শরীয়তপুর জেলা পুলিশ সুপার রওনক জাহান ও রাজবাড়ী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ পিপিএম-সেবা এবং সংশ্লিষ্ট জেলার পিবিআই, সিআইডি, হাইওয়ে পুলিশ- এর বিভিন্ন পদমর্যাদার অফিসারগণ ও পুলিশ সদস্যবৃন্দ
অংশগ্রহণ করেন।
সভায় জেলা পুলিশের বিভিন্ন স্তরের সদস্য ও সিভিল স্টাফগণ মাঠ পর্যায়ে দায়িত্ব পালনকালে তাঁদের বিভিন্ন প্রতিবন্ধকতা, পেশাগত সমস্যা এবং সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে খোলামেলা আলোচনা করেন।
আইজিপি অত্যন্ত ধৈর্য ও মনোযোগ সহকারে সকলের কথা শোনেন এবং পর্যায়ক্রমে এসব সমস্যা সমাধানের দৃঢ় আশ্বাস প্রদান করেন।
জনগণের প্রকৃত বন্ধু হিসেবে পুলিশকে সততা, নিষ্ঠা ও সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
জনগণের সাথে পুলিশের সুসম্পর্ক বজায় রাখা এবং বাহিনীর ভাবমূর্তি আরো উজ্জ্বল করতে তিনি উপস্থিত সকলের প্রতি বিশেষ দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় গোপালগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য এবং সিভিল স্টাফগণ উপস্থিত ছিলেন।
বিশেষ মতবিনিময় সভা শেষে আইজিপি মোঃ আলী হোসেন ফকিরের হাতে গোপালগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক ও জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION