1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে শোরুমে চাঁদাবাজির অভিযোগে গা'লকা'টা ইব্রাহিম গ্রেফতার - Bangladesh Khabor
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে শোরুমে চাঁদাবাজির অভিযোগে গা’লকা’টা ইব্রাহিম গ্রেফতার কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, দপ্তরি গ্রেপ্তার সোনারগাঁয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ হাম পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে সরকার: স্বাস্থ্য সচিব আগামী ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তালাকপ্রাপ্ত স্ত্রীকে ঘোরাঘুরির পর হত্যা, সাবেক স্বামী আটক ফেল করা শিক্ষার্থীরা কতবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে, জানালেন শিক্ষামন্ত্রী বাউফলে চোর চক্রের মূলহোতার গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ কোটালীপাড়ায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান: ১৫ মন গুড় ধ্বংস, জরিমানা ৫০ হাজার টাকা পাঁচবিবিতে পূর্ব শত্রুতার জেরে নৃশংস হামলা, কৃষক মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন

জয়পুরহাটে শোরুমে চাঁদাবাজির অভিযোগে গা’লকা’টা ইব্রাহিম গ্রেফতার

  • Update Time : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ২৩ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট : জয়পুরহাট শহরের একটি শোরুমে চাঁদাবাজির ঘটনায় ইব্রাহিম হোসেন ওরফে গালকাটা ইব্রাহিম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার দিবাগত রাত ২টার দিকে শহরের রেলগেট এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতার ইব্রাহিম শহরের শান্তিনগর এলাকার মৃত ইউসুফ মোল্লার ছেলে।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ এপ্রিল দুপুরে শহরের ‘রাবেয়া ট্রেডার্স’ নামের একটি শোরুমে গিয়ে প্রথমে ১৫ হাজার টাকা চাঁদা দাবি করেন ইব্রাহিম। পরবর্তীতে ৯ এপ্রিল বিকেলে আবারও সেখানে গিয়ে তিনি ভাঙচুর ও তাণ্ডব চালান। এ সময় তিনি শোরুম মালিক উজ্জ্বল হায়াতের সঙ্গে মোবাইল ফোনে কথা বলতে চান। তবে ম্যানেজার এতে আপত্তি জানালে ইব্রাহিম ক্ষিপ্ত হয়ে হুমকি-ধমকি দিতে থাকেন।

একপর্যায়ে তিনি শোরুমের টেবিলে থাকা ক্যাশ ড্রয়ার জোরপূর্বক খুলে নেওয়ার চেষ্টা করেন। ম্যানেজার বাধা দিলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করা হয়। এ সময় চিৎকার শুনে পাশের দোকানের কর্মচারী শাহ আলম বাবু ও বাড়ির মালিক সুমন চৌধুরী এগিয়ে এলে ইব্রাহিম ঘটনাস্থল ত্যাগ করেন।

মামলার বাদী ও শোরুমের ম্যানেজার মাসুদ রেজা জানান, ইব্রাহিম এলাকায় চাঁদাবাজ হিসেবে পরিচিত এবং তার হুমকিতে তারা দীর্ঘদিন ধরে আতঙ্কে ছিলেন। পরবর্তীতে শোরুম মালিকের সঙ্গে পরামর্শ করে থানায় মামলা দায়ের করা হয়।

এ বিষয়ে জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, দ্রুত বিচার আইনে একটি মামলা গ্রহণ করে অভিযুক্ত ইব্রাহিম হোসেনকে গ্রেফতার করা হয়েছে এবং পরবর্তীতে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION