1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সোনারগাঁয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ - Bangladesh Khabor
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় নিষিদ্ধ ঘোষিত চায়না জালে অগ্নিসংযোগ আদানির বিদ্যুৎকেন্দ্রের বন্ধ ইউনিট সরবরাহ চালু পুতুলের ওই পদে দায়িত্ব পালনের মতো যোগ্যতা ছিল না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে: জুবাইদা রহমান শিক্ষার মান যত উন্নত হবে, ততই দেশ এগিয়ে যাবে: খাদ্যমন্ত্রী গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে : রাষ্ট্রপতি পানি বণ্টন চুক্তি নিয়ে কারিগরি দল গঠন, শিগগিরই দিল্লিকে জানাবে ঢাকা ডেঙ্গু প্রতিরোধে সবাইকে বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে: স্বাস্থ্যমন্ত্রী আ.লীগের মিছিল, গ্রেফতার ২৪ আসামি রিমান্ডে

সোনারগাঁয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ

  • Update Time : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১১৯ জন পঠিত

পরিমল বিশ্বাস : নারায়ণগঞ্জে সোনারগাঁ উপজেলায় কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক আয়োজিত বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ সনদপ্রধান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

১১ এপ্রিল শনিবার বিকেলে নানাখী মডেল স্কুল মাঠে উৎসব মুখর পরিবেশে সোনারগাঁয়ের ৩০ টি স্কুলের বিজয়ী ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার তুলে দেন। ও অবিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে উঠে।

এ সময় সাদিপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রমজান আলী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মশিউর রহমান শান্ত, সহ সভাপতি নানাখী মডেল স্কুল এর সহ সভাপতি আবু হামযা সা আদ, সম্মানিত অতিথি, সোনারগাঁ উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মীর মাসুম, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর মহাসচিব মিজানুর রহমান, নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর সাবেক সচিব সৈয়দ বোরহান উদ্দিন, ব্যারিস্টার রাবিয়া ভুঁইয়া এর প্রধান শিক্ষক ইকরাম হোসেন, সহ শিক্ষক অভিভাবকরা উপস্থিত ছিলেন।

এ সময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান রমজান আলী বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না। আজকে যারা অংশগ্রহন করেছে ও প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই। আজকের শিশু আগামীদিনের ভবিষ্যৎ তারা ভালো করে শিক্ষা গ্রহণ করে দেশকে একদিন উন্নতির দিকে নিয়ে যাবে। আজকে এমন একটি সুন্দর আয়োজন করায় কতৃপক্ষদের ধন্যবাদ জানাই এমন আয়োজন সব সময় হোক।

এ সময় মশিউর রহমান শান্ত বলেন, খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং তাদের মাদক থেকে দূরে রাখে। তাই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত এমন আয়োজন হওয়া প্রয়োজন। এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানাই। এবং যারা বিজয়ী হতে পারেনি তাদের আগামীতে আরও ভালো করার জন্য উৎসাহিত করেন। সোনারগাঁয়ে মানুষের জন্য শিক্ষা এবং সামাজিক উন্নয়নে সর্বদা আমি কাজ করার চেষ্টা করব। অনুষ্ঠান শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION