1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে চোর চক্রের মূলহোতার গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ - Bangladesh Khabor
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত ২ তারেক রহমানের ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি: গোপালগঞ্জে উদ্বোধন করলেন এমপি বাবর শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পরও হেরে গেল বাংলাদেশ অল্পতেই ধৈর্য হারালে দায়িত্ব কীভাবে পালন করবেন: ডা. শফিকুর রহমান জুলাইয়ের মধ্যে সাড়ে ৪ লাখ শিক্ষার্থী বিনামূল্যে স্কুল ড্রেস পাবে: শিক্ষামন্ত্রী ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী গণমাধ্যম খাতে সংস্কারের প্রয়োজনীয়তা বৃদ্ধি পাচ্ছে: মিয়া গোলাম পরওয়ার স্বাস্থ্যসেবা নিশ্চিতে হেলিকপ্টার কেনা হবে: স্বাস্থ্যমন্ত্রী দুবাইয়ে গ্রেফতার বেনজীরকে দ্রুত ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক

বাউফলে চোর চক্রের মূলহোতার গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

  • Update Time : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৯৫ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় চোর চক্রের মূলহোতা হিসেবে অভিযুক্ত শিহাব শিকদারের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় জনগণ।

শুক্রবার বিকেলে উপজেলার ১নংকাছিপাড়া ইউনিয়নের বাহেরচর বাজার এলাকায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

মিছিলটি বাহেরচর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি একটি চুরি হওয়া গরু শিহাব শিকদারের গোয়ালঘর থেকে উদ্ধার এবং এ ঘটনায় জড়িত দুই ব্যক্তিকে আটক করার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই প্রতিবাদে ও দোষীদের বিচারের দাবিতে সাধারণ মানুষ রাস্তায় নেমে আসে।

মিছিলে গরু চুরির শিকার পরিবার, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন| বিক্ষোভে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এলাকায় সংঘবদ্ধ চোর চক্র সক্রিয় রয়েছে এবং শিহাব শিকদার এই চক্রের নেতৃত্ব দিচ্ছেন বলে তারা দাবি করেন।

তারা আরও অভিযোগ করেন, চোরাই গরু কেনাবেচার পাশাপাশি অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল, অবৈধ বালু উত্তোলনসহ বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

বিক্ষোভকারীরা অবিলম্বে শিহাব শিকদারকে গ্রেপ্তার এবং তার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে তারা আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION