1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা - Bangladesh Khabor
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
১৪ শিক্ষকের মাদ্রাসায় ৫ শিক্ষার্থী, একজনও পাশ করেনি গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৭৪ পরিবারের সদস্যদের মাঝে ৩ কোটি ৪৬ লাখ টাকার চেক বিতরণ এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সব ধর্মের মানুষের সমান মর্যাদায় বিশ্বাস করে: মার্কিন রাষ্ট্রদূত এসএসসিতে এবার জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ এক ফ্যাসিবাদ তাড়িয়ে আরেক ফ্যাসিবাদ চায় না বাংলার জনগণ : জামায়াতে আমীর গোপালগঞ্জে মাত্রারিক্ত লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত সোনারগাঁয়ে আল মুজাহিদ মল্লিকের মাদকবিরোধী সভায় মুছলেকা দিয়ে মাদক ছাড়লেন আজিজুল হক গোপালগঞ্জকে মাদক মুক্ত জেলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডিসি’র

কোটালীপাড়ায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

  • Update Time : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৪ জন পঠিত

কামরুল হাসান, কোটালীপাড়া : গোপালগঞ্জের কোটালীপাড়ায় ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১২ টায় উপজেলা শিল্পকলা একাডেমি মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা জাবেদ আলী,ডাক্তার আতিয়ার রহমান শেখ,নরেন্দ্রনাথ বাড়ৈ,আলাউদ্দিন তালুকদার।

মুক্তিযোদ্ধা আবুল কালাম দাড়িয়ার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুম বিল্লাহ,কোটালীপাড়া থানার নবাগত অফিসার ইনচার্জ ওসি মোঃ রিয়াদ মাহমুদ,সিনিয়র উপজেলা মৎস্য অফিসার এস এম শাহজাহান সিরাজ,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা,কুমার মৃদুল দাস,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা,মোঃ মিরাজ হোসেন,উপজেলা এলজিইডির প্রকৌশলী মোঃ সফিউল আজম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু তাহের হেলাল,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইসমাইল,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহজাহান মোল্লা,উপজেলা জামায়াতের আমির গাজী সোলায়মান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বসার হাওলাদার,উপজেলা জামায়াতের নায়েবে আমির মোঃ মিজানুর রহমান সেকেন্দার,সেক্রেটারি মোঃ ফরিদ উদ্দিন মাসউদ,পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার,পৌর জামায়াতের সভাপতি আক্তার দাড়িয়াসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে তিন শ্রেনিতে ২৩ জন বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।এছাড়াও এদিন সকালে সুর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে নানান কর্মসূচি পালন করে মহান দিবসটি উদযাপন করেন উপজেলা প্রশাসন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION