1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ওসমান হাদীর ওপর গুলির ঘটনায় গোপালগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব উম্মে মারুফা চীনা ইকোনোমিক জোন শিল্পায়নে নতুন দিগন্ত উন্মোচন করবে: অর্থমন্ত্রী জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী বাউফলে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ কোটালীপাড়ায় সাংবাদিকের ভাইকে গ্রেপ্তার করে সন্ত্রাস বিরোধী মামলায় জেল হাজতে পাঠালো পুলিশ

ওসমান হাদীর ওপর গুলির ঘটনায় গোপালগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

  • Update Time : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৬০ জন পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ ঢাকা -৮ আসনে এমপি প্রার্থী শরীফ মো. ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে গোপালগঞ্জ জেলা বিএনপি ও সহযোগী সংগঠন।

আজ শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে গোপালগঞ্জ শহরের বড় বাজারে অবস্থিত জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে যমুনা ব্যাংকের সামনে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান, সদস্য অ্যাডভোকেট এম তৌফিকুল ইসলাম, সদস্য ও বিএনপি মনোনীত গোপালগঞ্জ-২ আসনের এমপি প্রার্থী ডা. কে এম বাবর, গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, সাধারণ সম্পাদক ফজলুল কবির দারা, রিয়াজ উদ্দিন লিপটন, সাজ্জাদ হোসেন হীরা, সাইফুল ইসলাম,
আজিজুর রহমান বেনা, রাশেদুজ্জামান পলাশ,
শেখ হাসিবুর রহমান, বিএনপি মহিলা দলের নেতৃবৃন্দ
সহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করতে একটি বড় ধরনের ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবেই ওসমান হাদীর ওপর গুলি চালানো হয়েছে। তারা এ ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত উল্লেখ করে অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা আরও বলেন, এ ধরনের হামলা গণতন্ত্র ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশের জন্য হুমকিস্বরূপ। অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION