1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফল রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন - Bangladesh Khabor
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে মাদক ব্যবসার প্রতিবাদ করায় ছুরিকাঘাতে ২ যুবক গুরুতর আহত, গ্রেফতার ১ আমাকে শুধু ১০% দিয়েন, চলতে কষ্ট হচ্ছে: আসিফ মাহমুদ ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়রপ্রার্থী ঘোষণা জয়পুরহাটে ওয়ান শুটারগান, ধারালো অস্ত্র উদ্ধার কোটালীপাড়ায় নিষিদ্ধ ঘোষিত চায়না জালে অগ্নিসংযোগ আদানির বিদ্যুৎকেন্দ্রের বন্ধ ইউনিট সরবরাহ চালু পুতুলের ওই পদে দায়িত্ব পালনের মতো যোগ্যতা ছিল না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে: জুবাইদা রহমান

বাউফল রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন

  • Update Time : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৮৫ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল রিপোর্টার্স ইউনিটির ২০২৫ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে।

শনিবার সকালে উপজেলার হাসপাতাল রোডস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১১ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।

নির্বাচনে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার এস এম সিদ্দিকুর রহমান সভাপতি এবং দৈনিক খবরের কাগজ ও ৭১ টিভির জি. এম. মশিউর রহমান মিলন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এছাড়া অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—সহ-সভাপতি মুজাহিদুল ইসলাম মনির, যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল ইসলাম (মিশু সিকদার) ও রুবেল হোসেন, দপ্তর সম্পাদক মো. সোহেল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. রেদোয়ান, অর্থ সম্পাদক ফয়সাল মোল্লা এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ইকবাল হোসেন।

নির্বাচনে বাউফল সরকারি কলেজের প্রভাষক এএসএম এনামুল হক সায়েম প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। সহকারী প্রিজাইডিং ছিলেন প্রভাষক বাদল দাস এবং পোলিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন ভরিপাশা দাখিল মাদ্রাসার শিক্ষক মো. ফিরোজ।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সংগঠনকে এগিয়ে নিতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION