1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় ৩২১ টি মন্ডপে দুর্গাপুজা অনুষ্ঠিত হবে - Bangladesh Khabor
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে জিএসটিইউ’তে নিয়োগ দুর্ণীতির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা কোটালীপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধ,প্রতিপক্ষের হামলায় মনতোষ ঘটক নিহতের ঘটনায় গ্রেফতার ২ গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ঘরের ছেলে তারেক রহমানকে বরণে প্রস্তুত বগুড়া সপ্তাহে দুই দিন ভার্চ্যুয়ালি চলবে হাইকোর্ট ইরানের সঙ্গে বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল পলাশবাড়ীতে গৃহবধূ ববিতা হত্যা: ফাঁসির দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে: ডেপুটি স্পিকার এলপিজি সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার: মন্ত্রী কুষ্টিয়ায় পুকুরে ভাসলো নবজাতকের মরদেহ

কোটালীপাড়ায় ৩২১ টি মন্ডপে দুর্গাপুজা অনুষ্ঠিত হবে

  • Update Time : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৮৬ জন পঠিত

কামরুল হাসান, কোটালীপাড়া : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় একটি পৌরসভা ও ১১ টি ইউনিয়নে ৩২১ টি মন্ডপে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বর উৎসব শারদীয় দুর্গাপুজা অনুষ্ঠিত হবে ২১ সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দুর্গাপূজার সূচনা হলেও মুল পুজা শুরু হবে ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠী তিথিতে দেবী দুর্গার বোধন, আমন্ত্রণ ও অধিবাস অনুষ্ঠানের মাধ্যমে।

এরপর ২ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ৫ দিনব্যাপী এই উৎসবের সমাপ্ত হবে।

বাংলাদেশ পুজা উদযাপন ফ্রন্ট কোটালীপাড়া উপজেলা শাখার আহবায়ক রামানন্দ বৈদ্য ও সদস্য সচিব বিষ্ণু চন্দ্র ওঝা বলেন এবার আমাদের উপজেলায় ৩২১ টি মন্ডপে দুর্গাপুজা অনুষ্ঠিত হবে এর মধ্যে কলাবাড়ি ৭৭ সাদুল্লাপুর ৫০ রামশীল ৫৭ বান্ধাবাড়ি ৯ রাধাগঞ্জ ২৮ কুশলা ১২ হিরণ ১৪ আমতলী ১০ শুয়াগ্রাম ১৪ পিঞ্জুরী ১৪ কান্দি ২০ ও পৌরসভায় ১৬ টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।তারা বলেন এবারের পুজা নির্বিগ্নে উদযাপন করার লক্ষে জেলা উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে সভা করা হয়েছে।পৌরসভা পুজা উদযাপন ফ্রন্টের সভাপতি এ্যাডভোকেট সন্তোষ কুমার মিস্ত্রি ও সাধারণ সম্পাদক চারণ কবি ভরত চন্দ্র বালা জানান আমাদের পৌরসভায় এবার উৎসবমুখর পরিবেশে ১৬ টি মন্ডপে শারদীয় দুর্গাপুজা অনুষ্ঠিত হবে পুলিশ সেনাবাহীনির পক্ষ থেকে দিক নির্দেশনামুলক পরামর্শ দেওয়া হয়েছে এবং সর্বচ্চ নিরাপত্তা নিস্চিতের লক্ষে সকল প্রকার সহযোগিতা প্রদানের জন্য সার্বক্ষণিকভাবে যোগাযোগ রাখা হচ্ছে।বিভিন্ন দুর্গূামন্দিরে গিয়ে দেখাগেছে কোন পূজা মন্ডপের মাটির কাজে শেষ হয়ে রংয়ের কাজ চলছে।কোনটার আবার মাটির কাজ শেষ হয়েছে। আবার কোন মন্ডপে মাটির কাজ শেষের দিকে।উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুম বিল্লাহ বলেন,এবছর উপজেলার ৩২১ টি মন্ডপ দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আশারাখি প্রতিবছরের মতো এবছরও এখানে শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে।প্রতিটি মন্ডপে নিজস্ব ব্যবস্থায় সিসি ক্যামেরা থাকবে বলে মন্ডপ কতৃপক্ষ নিশ্চিত করেছেন।সকল দুর্গামন্ডপ কর্তৃপক্ষসহ আইনশৃংখলা বাহিনী ও সুধীজনদের নিয়ে ইতোমধ্যে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা সম্পন্ন হয়েছে।অনুদান হিসেবে প্রতিবছরের ন্যায় প্রতি মন্ডপের অনুকূলে সরকারি ৫০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে।দুর্গাপূজাকে আরো উৎসবমুখর করার লক্ষে প্রতিটি ইউনিয়নে শেষ্ঠ মন্ডপ নির্বাচন করে পুরস্কার দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION