1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বিরামপুরে নারী ডাকাত সদস্য আটক - Bangladesh Khabor
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বাউফলে জাতীয় সমবায় দিবস পালিত কারা ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিচ্ছে, জানালেন ডিএমপির ডিসি দিবাস্বপ্ন দেখবেন না, এ জীবনে হাসিনা আর ফিরবে না: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউপিতে নির্বাচন, থাকছে না ইভিএম এমপিওভুক্ত শিক্ষকরাও একই হারে পে-স্কেল পেতে যাচ্ছেন: শিক্ষামন্ত্রী ডিসেম্বরে আ. লীগের ফেরার কোনো সুযোগ নেই: নাহিদ ইসলাম অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি মহল: প্রতিমন্ত্রী আব্দুল বারী কোটালীপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা জিয়াউর রহমানের হাত ধরেই বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি রচিত হয়: খন্দকার মারুফ ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি: নাহিদ ইসলাম

বিরামপুরে নারী ডাকাত সদস্য আটক

  • Update Time : মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১
  • ৫৪৬ জন পঠিত
পাঁচবিবি থেকে এম এ আজিম,
দিনাজপুরের বিরামপুরে ঢাকার যাত্রাবাড়ি থেকে ছেড়ে আসা নৈশকোচে যাত্রীবেশে ডাকাতিকালে এক নারী ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছেন সিনিয়র সহকারী পুলিশ সুপারের (বিরামপুর সার্কেল) একটি দল। আটককৃত নারী ডাকাত নাজমুন নাহার রিপা (৩০) দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সেলিম শেখের স্ত্রী।  সোমবার(৪জানুয়ারি) ভোর রাতে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মাহাসড়কের নবাবগঞ্জ মতিহারা ব্রীজের কাছে নারী ডাকাতকে আটক করা হয়। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত ৬টি চাকু উদ্ধার হয়। বিরামপুর সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার (এএসপি) মিথুন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
 তিনি জানান, রোববার রাতে ঢাকার যাত্রাবাড়ি থেকে  (ঢাকা মেট্রো-ব ১৪৫০২১) নাম্বারের রোজিনা পরিবহন যাত্রী নিয়ে ঠাকুরগাঁও রানি শংকৈলে যাচ্ছিল। বাসে ৮ জন ডাকাত যাত্রীবেশে ওঠে পড়ে। পরে গোবিন্দগঞ্জ থেকে ছেড়ে দিনাজপুর আসার সময় ডাকাতরা যাত্রীদের জিম্মি করে এবং ডাকাতি শুরু করে। ডাকাত দল ড্রাইভারকে ওঠিয়ে দিয়ে নিজেদের আয়ত্তে গাড়িটি নেয়। কাটাবাড়ি নামক স্থানে গাড়ীর হেলফার লাফ দেয় এবং ৯৯৯ ফোন করে বিষয়টি জানান। হেলফারের ফোন পেয়ে ঘোড়াঘাট থানা পুলিশ গাড়িটিকে ধাওয়া করে। পরে আমি নবাবগঞ্জ থানা পুলিশকে সাথে নিয়ে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের দলার দরগা বাজের গাছের গুড়ি দিয়ে রাস্তা অবোরোধ করি। পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ীটি মতিহারা ব্রিজের পাশে রেখে ডাকাত দল পালিয়ে যায় এবং ধাওয়া করে নারী ডাকাত কে গ্রেপ্তার করা হয়। আটকের পর নারী ডাকাতের নিকট থেকে ৫টি ধারালো চাকু ও একটি রক্তাত্ত চাকু পাওয়া যায়। গ্রেপ্তারকৃত নারীকে নবাবগঞ্জ থানায় সোপর্দ্দ করা হয়েছে।
তিনি আরও জানান, গাড়িটি ডাকাতিকালে রানিশংকৈল উপজেলা জসিম উদ্দিনের ছেলে অলিন,ঠাকুর গাঁও জেলার আব্দুল গফ্ফারের ছেলে জুয়েল রানা,নবাবগঞ্জ উপজেলার জয়নাল আবেদিনের ছেলে জামাল হোসেন আহত হন। গ্রেপ্তারকৃত নারী ডাকাতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পালিয়ে যাওয়া ডাকাত দলকে গ্রেপ্তারের চেষ্ঠা চলছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION