1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দুমকীতে বাল্যবিবাহের অপরাধে কনের বাবাসহ দু'জনের কারাদণ্ড - Bangladesh Khabor
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
শাহবাগে ৭ মার্চের ভাষণ বাজানোকে কেন্দ্র করে ২ পক্ষের হাতাহাতি কুষ্টিয়ায় বিএনপি’র নেতার ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ করে গুলি ও ককটেল বিস্ফোরণ সংঘাতের আগেই হরমুজ পার হয়ে ১৫ জাহাজ চট্টগ্রাম বন্দরে কূটনীতিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল ইবি শিক্ষিকা হত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় শিক্ষক-শিক্ষার্থী ও স্বজনদের মানববন্ধন কোটালিপাড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু সাংবাদিক কামাল হোসেনের মৃত্যু, দাফন সম্পন্ন সোনারগাঁয়ে শ্রীমদ্ ভগবদ্ গীতা ও শ্রীমদৃভগবদ্ এর আলোচনায় সবুজ চন্দ্র সরকার এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে: প্রধানমন্ত্রী খাল পুনরুদ্ধার ও দখলমুক্ত করার হুঁশিয়ারি প্রতিমন্ত্রী হাবিবের

দুমকীতে বাল্যবিবাহের অপরাধে কনের বাবাসহ দু’জনের কারাদণ্ড

  • Update Time : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ২৫৩ জন পঠিত
কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার দুমকী উপজেলায় তথ্য গোপন করে বাল্যবিবাহের অপরাধে কনের বাবাসহ দু’জনকে ৭ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার(১৪ অক্টোবর) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক দুমকি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহীন মাহমুদ ওই দণ্ডাদেশ দেন।
কারাদণ্ড প্রাপ্ত ব্যক্তিরা হলেন উপজেলার আলগী গ্রামের আব্দুস সোবহান সিকদারের ছেলে রুহুল আমিন সিকদার (৫৫) ও আব্দুল মজিদ চৌকিদারের মেয়ে তাসলিমা (৩০)। অপরদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে ছেলের পক্ষ পলাতক রয়েছে।
সূত্র জানায়, উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের আলগী গ্রামের রুহুল আমিন সিকদারের নবম শ্রেনীতে পড়ুয়া নাবালিকা মেয়ে মোসাঃ রুমানা আক্তারের জন্ম নিবন্ধন সনদে ইউপি চেয়ারম্যানের স্বাক্ষর জাল জালিয়াতি করে বয়স বাড়িয়ে পটুয়াখালী সদর উপজেলার মৌকরন ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের ইউসুফ হাওলাদারের ছেলে মোঃ রিপন হাওলাদারের সাথে গত ৬ অক্টোবর পটুয়াখালী বিজ্ঞ নোটারি পাবলিক কার্যালয়ে একটি এফিডেভিট এর মাধ্যমে বিয়ে হয়। পরবর্তীতে মেয়ের নিজ বাড়িতে ছেলে রিপন ও তার বাবা সহ লোকজন আসলে এলাকাবাসী অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ের ব্যাপারে দুমকি থানায় খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মেয়ের বাবা রুহুল আমিন সিকদার ও বিবাহ কার্যে সহায়তাকারী মোসা: তাসলিমা বেগমকে আটক করে। ঘটনা শুনে ইউএনওর নির্দেশে বরের বাবা ও ভগ্নিপতিকে আটক করে পুলিশ। পরে তাদের দু’জনের ৭ দিন করে কারাদণ্ড দেন ভ্রাম্যমান আদালত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION