1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কারাগারে মারা গেলেন স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যা মামলার আসামি - Bangladesh Khabor
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :

কারাগারে মারা গেলেন স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যা মামলার আসামি

  • Update Time : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ২৭৪ জন পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতা শওকত আলী (দিদার) হত্যা মামলার আসামি মুক্তিযুদ্ধ প্রজন্ম কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি আলিমুজ্জামান চৌধুরী (৫০) মারা গেছেন। রোববার রাত সাড়ে ৭টায় ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।

গোপালগঞ্জ জেলা কারাগারের জেলার তানিয়া জামান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার রাত সাড়ে ৭টায় ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। ওই দিন সকালে কারাগারে অসুস্থ হয়ে পড়েন আলিমুজ্জামান। কারা কর্তৃপক্ষ তাকে প্রথমে গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাকে পাঠানো হয়। সেখানেও তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত আলিমুজ্জামানের শ্যালক নাদিম চৌধুরী বলেন, রোববার সকালে কারা কর্তৃপক্ষ আলিমুজ্জামনের অসুস্থতার কথা পরিবারকে জানায়। এরপর তাকে ফরিদপুর থেকে ঢাকায় নেওয়ার পথে মারা যান। পূর্বে তার শারীরিক কোনো সমস্যা ছিল না। ১৩ সেপ্টেম্বর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানীর গাড়িবহরে হামলার সময় তিনি অসুস্থ হন। এ ঘটনার দুই দিন পর আলিমুজ্জামান থানায় মামলা করতে গেলে তার মামলা গ্রহণ না করে তাকে গ্রেফতার করা হয়। যদিও পুলিশ তাকে তার গ্রাম ঘোনাপাড়া থেকে গ্রেফতার দেখায়।

গোপালগঞ্জের জেলা কারাগারের জেলার তানিয়া জামান ও কর্তব্যরত চিকিৎসক ডা. দেবব্রত বিশ্বাস বলেন, ১৫ সেপ্টেম্বর আলিমুজ্জামান চৌধুরীকে কারাগারে আনা হয়। তার উচ্চ রক্তচাপ ছিল। রোববার কারাগারে মস্তিষ্কে রক্তক্ষরণ (স্ট্রোক) করেন। তাকে প্রথমে গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালে পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION