1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে স্কুল ছাত্রীকে ধর্ষনের ঘটনায় মৎস্যজীবি দলের সভাপতিকে অব্যহতি - Bangladesh Khabor
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
শাহবাগে ৭ মার্চের ভাষণ বাজানোকে কেন্দ্র করে ২ পক্ষের হাতাহাতি কুষ্টিয়ায় বিএনপি’র নেতার ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ করে গুলি ও ককটেল বিস্ফোরণ সংঘাতের আগেই হরমুজ পার হয়ে ১৫ জাহাজ চট্টগ্রাম বন্দরে কূটনীতিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল ইবি শিক্ষিকা হত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় শিক্ষক-শিক্ষার্থী ও স্বজনদের মানববন্ধন কোটালিপাড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু সাংবাদিক কামাল হোসেনের মৃত্যু, দাফন সম্পন্ন সোনারগাঁয়ে শ্রীমদ্ ভগবদ্ গীতা ও শ্রীমদৃভগবদ্ এর আলোচনায় সবুজ চন্দ্র সরকার এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে: প্রধানমন্ত্রী খাল পুনরুদ্ধার ও দখলমুক্ত করার হুঁশিয়ারি প্রতিমন্ত্রী হাবিবের

বাউফলে স্কুল ছাত্রীকে ধর্ষনের ঘটনায় মৎস্যজীবি দলের সভাপতিকে অব্যহতি

  • Update Time : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ৩২৮ জন পঠিত
কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ৮নং  মদনপুর ইউনিয়নের মধ্য মদনপুর গ্রামের চতুর্থ শ্রেণির এক স্কুল ছাত্রীকে (১১) ধর্ষনের ঘটনায় ওই ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি আনোয়ার হোসেনকে(৪০) দল থেকে অব্যহতি দেয়া হয়েছে।
সোমবার বাউফল উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোশারেফ  হোসেন খান  লিটন ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে তাকে অব্যহতি দেয়া হয়।
এ অব্যহতি পত্র সভাপতির ফেসবুক আইডি থেকে প্রচার করা হয়েছে। অব্যহতি পত্রে তার বিরুদ্ধে দলীয় শৃঙ্গলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।
উল্লেখ, মদনপুর ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি ও সাবেক সেনা সদস্য মোঃ আনোয়ার হোসেন সম্প্রতি মধ্যমদনপুর ইউনিয়নের মধ্যমদনপুর গ্রামের চতুর্থ  শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষন করে। এর আগেও বিভিন্ন সময় তিনি ওই ছাত্রীকে একাধিকবার ধর্ষন করেন। এঘটনায় ১২ অক্টোবর অভিযুক্ত আনোয়ার হোসেনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বাউফল থানায় একটি মামলা দায়ের করা হয় । এদিকে এ ধর্ষনের ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে একটি মহল তৎপরতা  চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে। মহলটি পুলিশের সাথে যোগসাজ করে ধর্ষনের ঘটনাটি ধর্ষনের চেষ্টা বলে এজাহারে উল্লেখ করে ।
ধর্ষণের শিকার ছাত্রীর ভগ্নিপতি অভিযোগ করেন, ধর্ষিতা শিশু ও তার বাবা-মা থানায় উপস্থিত হয়ে ওসিকে বিস্তারিত জানিয়েছেন। তারপরেও রহস্যজনক কারণে এজাহারে ধর্ষণের  কথা উল্লেখ করা হয়নি। এমনকি লিখিত এজাহারটি তাদেরকে পড়ে শুনানো হয়নি।
এ দিকে সোমবার (১৪অক্টোবর) ‘ধর্ষণের শিকার শিশুর মেডিকেল পরীক্ষা করাতে পুলিশের রহস্যময় আচরণ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশের পর একই দিন সকালে বাউফল থানার পুলিশ নির্যাতিত ছাত্রীকে মেডিকেল টেস্টের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION