1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পলাশবাড়ীতে মেসার্স মা-বাবার দোয়া ট্রেডার্স এ অগ্নিকান্ডে প্রায় ২০লক্ষ টাকার ক্ষতিসাধন - Bangladesh Khabor
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বাউফলে ‘রেকটি’ সিরাপ ও মাদক বিক্রির টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ বালুভর্তি টমটম নিয়ন্ত্রণ হারিয়ে বিলের পানিতে, দুই ঘণ্টা পর উদ্ধার হল হেলপারের মরদেহ কোটালীপাড়ায় বিবাহিত ও অবিবাহিতদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সংসদে আমাকে অকথ্য ভাষায় গালাগাল করা হয়েছে: রুমিন ফারহানা সংসদের ৬ বিল পাশ, তৃতীয় অধিবেশনের সমাপ্তি কোটালীপাড়ায় গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ মাহবুব উদ্দিন খোকনের ওই আচরণ সঠিক ছিল না: আইনমন্ত্রী ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় মাদ্রাসার স্থাপনা আটকে দোকান নির্মাণ; ক্ষুব্ধ শিক্ষার্থী-এলাকাবাসী সরকার বাঁকাপথে এগোচ্ছে, সঠিক পথে ফিরতে হবে: শিবির সভাপতি

পলাশবাড়ীতে মেসার্স মা-বাবার দোয়া ট্রেডার্স এ অগ্নিকান্ডে প্রায় ২০লক্ষ টাকার ক্ষতিসাধন

  • Update Time : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ২৯১ জন পঠিত

 

ওবাইদুল ইসলাম, গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ী আমলাগাছী বাজারে মা-বাবার দোয়া ট্রেডার্স বীজ ও কীটনাশক এর দোকানে অগ্নিকান্ডে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান গতকাল দিবাগত রাত আনুমানিক ১২ ঘটিকার সময় হঠাৎ করে তার ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
মেসার্স মা বাবার দোয়া ট্রেডার্স এর স্বত্বাধিকারী পাপুল সরকার জানান গতকাল প্রতিদিনের মত রাত আনুমানিক ১০.৪০ মিনিটে দোকান বন্ধ করে আমি গাইবান্ধার বাসায় চলে যাই। পরে পাশ্ববর্তী ফলের দোকানদারসহ বেশ কয়েকজন ব্যবসায়ী রাত ১২ টার সময় আমার দোকানে আগুন লাগার বিষয়টি আমাকে ফোনে জানায়।
আগুন লাগার বিষয়ে জানাতে চাইলে পাশ্ববর্তী  ফলের দোকানদার জিল্লু মিয়া বলেন বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে। প্রতিদিনের মত আমি দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার সময় দেখি পাপুলের দোকানের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছে ও ধোঁয়া বের হচ্ছে পরে আশেপাশের লোকজনসহ বাজারে গিয়ে মানুষজনকে ডাকাডাকি করে নিয়ে এসে দোকানের সার্টার ভেঙ্গে বালি,পানি ও পাশের দোকানের অগ্নি নিবারক গ্যাস দিয়ে আমরা আগুন নিভাতে সক্ষম হই। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমান জানতে চাইলে পাপুল বলেন আমি কয়েকটি কোম্পানির পরিবেশক, গতকালও আমি কয়েকটি কোম্পানির কাছ থেকে প্রায় ১৪ লক্ষ টাকার কিটনাশক, ঔষধ ও অন্যান্য মালামাল ক্রয় করেছি। আমার দোকানের কীটনাশক, সার, ঔষধ, ম্যামো প্রয়োজনীয় কাগজপাতিসহ সবমিলিয়ে আমার প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আমার ব্যবসা ছাড়া আর কিছু নেই আমি এখন সর্বশান্ত প্রায় নিঃশ্ব।
এদিকে পলাশবাড়ী প্রেসক্লাবের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত দোকানটি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা সাংবাদিক শাহআলম সরকার, উপদেষ্টা ফেরদৌস মিয়া, সদস্য আব্দুল মতিন, ওমর ফারুক প্রমুখ সহ অনেকে। এ বিষয়ে পলাশবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION