1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুয়াকাটায় ৭ হাজার টাকায় বিক্রি একটি ইলিশ! - Bangladesh Khabor
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে শ্রমিক নেতা মাহমুদুল হাসান হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন পলাশবাড়ীতে র‍্যাবের অভিযানে ১,২৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পরিবার ও আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের অনুমতি চাইলেন পলক নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে : আখতার শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: মির্জা ফখরুল সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ ‘পুরস্কার ও তিরস্কার’ নীতি অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় স্বরাষ্ট্রমন্ত্রীর ক্রীড়া মানুষকে শৃঙ্খলাবোধ, সহিষ্ণুতা ও দেশপ্রেমের শিক্ষা দেয়: প্রধানমন্ত্রী জয়পুরহাটে ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন  অতীতের ১৭ বছরে এ অঞ্চলের মানুষ তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি : এমপি জিলানী

কুয়াকাটায় ৭ হাজার টাকায় বিক্রি একটি ইলিশ!

  • Update Time : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ২৯৯ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : কুয়াকাটায় প্রায় ৭ হাজার টাকায় বিক্রি হল একটি ইলিশ। ২ কেজি ২শ’ ৮০ গ্রাম ওজনের একটি ইলিশ ৬ হাজার ৮শ’ ৪০ টাকায় বিক্রি হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে কুয়াকাটা এলাকার জেলে মো. আলমাসের জালে ধরা পড়ে ইলিশটি।

কুয়াকাটা মাছ বাজারের মনি ফিস নামের আড়তে মাছটি নিয়ে আসলে নিলামে ১ লাখ ১৫ হাজার টাকা মন দরে ২ কেজি ২শ’ ৮০ গ্রাম ওজনের মাছটি ৬ হাজার ৮শ’ ৪০ টাকায় মো. হাসান এক মাছ ব্যবসায়ী ইলিশটি কিনে নেন।

মাছটি এক পলক দেখতে অনেকেই ভিড় করেন।

জেলে মোঃ আলমাস জালে ধরা পড়া মাসটির উদ্দেশ্যে বলেন, সাগরে গিয়ে অন্যান্য সময়ের মতো হাইর নামক স্থানে জাল ফেলি এসময় এই বড় মাছটি আমাদের জালে ধরা পড়ে। বড় মাছ ধরা পরলে একটু বেশি দামে বিক্রি করা যায়।  সাগরে সচারাচার এমন বড় সাইজের ইলিশ এখন আর ধরা পড়ে না। তবে বড় মাছ পেলে পরিবার-পরিজন নিয়ে ভালো থাকতে পারি।

মনি ফিস আড়তের ব্যবসায়ী রুবেল ঘরামি বলেন, এত বড় সাইজের ইলিশ এই বাজারে খুব কমই পাওয়া যায়। বড় মাছ ধরা পড়লে জেলেরা খুব খুশি হয় আর আমরাও আনন্দ পাই।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, বড় সাইজের ইলিশ ধরা পড়ার খবরটি খুবই ভাল। এ বড় মাছ মূলত গভীর সমুদ্রের থাকে। সমুদ্রের মোহনায় পলি জমে গভীরতা কমে যাচ্ছে আর ইলিশ চলাচলে বাধা প্রাপ্ত হচ্ছে। তাই সমুদ্র মোহনার নাব্যতা ঠিক রাখতে খনন করা দরকার । এছাড়া জালের প্রশস্ততা বাড়ালে এধরনের মাছ বেশি ধরা পড়ার সম্ভাবনা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION