1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে সুদের টাকার চাপে রিক্সা শ্রমিকের কীটনাশক পান - Bangladesh Khabor
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শাহবাগে ৭ মার্চের ভাষণ বাজানোকে কেন্দ্র করে ২ পক্ষের হাতাহাতি কুষ্টিয়ায় বিএনপি’র নেতার ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ করে গুলি ও ককটেল বিস্ফোরণ সংঘাতের আগেই হরমুজ পার হয়ে ১৫ জাহাজ চট্টগ্রাম বন্দরে কূটনীতিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল ইবি শিক্ষিকা হত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় শিক্ষক-শিক্ষার্থী ও স্বজনদের মানববন্ধন কোটালিপাড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু সাংবাদিক কামাল হোসেনের মৃত্যু, দাফন সম্পন্ন সোনারগাঁয়ে শ্রীমদ্ ভগবদ্ গীতা ও শ্রীমদৃভগবদ্ এর আলোচনায় সবুজ চন্দ্র সরকার এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে: প্রধানমন্ত্রী খাল পুনরুদ্ধার ও দখলমুক্ত করার হুঁশিয়ারি প্রতিমন্ত্রী হাবিবের

বাউফলে সুদের টাকার চাপে রিক্সা শ্রমিকের কীটনাশক পান

  • Update Time : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ২৭৭ জন পঠিত

 

কহিনুর পটুয়াখালী জেলা: পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় সুদের টাকার চাপ সইতে না পেরে আবদুল মান্নান ব্যাপারী (৬৫) নামের এক রিক্সা শ্রমিক কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন।০২.১০.২৪ইং তারিখ রোজ বুধবার দুপুরে বাউফল সদর ইউনিয়নের যৌতা গ্রামে এ ঘটনা ঘটেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রায় ১ বছর আগে মান্নান ব্যাপারী একটি রিক্সা ক্রয়ের জন্য স্থানীয় আলমগীর হোসেন এর কাছ থেকে সুদের বিনিময়ে ২০ হাজার টাকা ধার নেন। রিক্সা চালিয়ে ইতিমধ্যে তিনি সুদে আসলে ৩৬ হাজার টাকা পরিশোধ করেন। আলমগীর হোসেন নতুন করে আরও ২২ হাজার টাকা দাবী করেন। সুদের টাকা পরিশোধের  জন্য বুধবার দুপুরে অলিপুরা বাজারে শালিস বৈঠকের আয়োজন করেন আলমগীর হোসেন। শালিস বৈঠকে উপস্থিত হওয়ার জন্য মান্নান ব্যাপারীকে খবর দেওয়া হয়। খবর পেয়ে দুপুরে মান্নান  ব্যাপারী ঘরে থাকা কীটনাশক পান করেন। দ্রুত তাকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে বেলা আড়াইটার দিকে কর্তব্যরত চিকিৎসক মান্নান ব্যাপারীকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতাল মর্গে প্রেরণ করে।
মান্নান ব্যাপারীর ভাতিজা লিটন ব্যাপারী সাংবাদিকদের জানান, সুদে আসলে টাকা পরিশোধ করার পরও তার চাচাকে নতুন করে ২২ হাজার টাকা দেওয়ার জন্য চাপ দিচ্ছিল আলমগীর হোসেন। সুদের টাকার চাপ সইতে না পেরেই বিষপান করে আত্মহত্যা করেন তিনি।
অবশ্য সুদ ব্যবসার অভিযোগ অস্বীকার করে আলমগীর হোসেন বলেন, আমি তাকে পাওনা টাকার জন্য চাপ প্রয়োগ করিনি।
এ প্রসঙ্গে বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION