1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
চাল পাচারের খবর সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক - Bangladesh Khabor
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম :
বাউফলে ‘রেকটি’ সিরাপ ও মাদক বিক্রির টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ বালুভর্তি টমটম নিয়ন্ত্রণ হারিয়ে বিলের পানিতে, দুই ঘণ্টা পর উদ্ধার হল হেলপারের মরদেহ কোটালীপাড়ায় বিবাহিত ও অবিবাহিতদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সংসদে আমাকে অকথ্য ভাষায় গালাগাল করা হয়েছে: রুমিন ফারহানা সংসদের ৬ বিল পাশ, তৃতীয় অধিবেশনের সমাপ্তি কোটালীপাড়ায় গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ মাহবুব উদ্দিন খোকনের ওই আচরণ সঠিক ছিল না: আইনমন্ত্রী ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় মাদ্রাসার স্থাপনা আটকে দোকান নির্মাণ; ক্ষুব্ধ শিক্ষার্থী-এলাকাবাসী সরকার বাঁকাপথে এগোচ্ছে, সঠিক পথে ফিরতে হবে: শিবির সভাপতি

চাল পাচারের খবর সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক

  • Update Time : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ৩১৮ জন পঠিত

মোঃ সাইফুল ইসলাম, দিনাজপুর : দিনাজপুরের বিরামপুর উপজেলার ৪নং দিওড় ইউনিয়ন পরিষদে থাকা হতদরিদ্রদের মাঝে বিতরণের ১২৫ বস্তা খাদ্য বান্ধব চাউল আত্মসাৎ করার উদ্দেশ্যে পাচার করা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে স্থানীয় সাংবাদিক ফাহিম সরকার ও তার সহকারী স্বাধীন ইসলাম খবর সংগ্রহের জন্য দিওড় ইউনিয়নের অর্ন্তগত শিয়ালা স্কুল মাঠে যান।

ঘটনাস্থলে থাকা একটি ট্রাকে (ঢাকা-মেট্রো-ড ১১-৮২৯২) চাউলের বস্তাগুলো দেখতে পেয়ে সাংবাদিক ফাহিম ও তার সহকারী চাউল বোঝাই ট্রাকটিকে আটকানোর চেষ্টা করে এবং ভিডিও করতে থাকে। এ সময় শিয়ালা গ্রামের মতিন, নূরন্নবী, সোহেল, মিজানুর, সাগর, সাইদুর রহমান সহ আরো অজ্ঞাত কয়েকজন মিলে বেআইনীভাবে দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদেরকে বিভিন্ন ধরনের ভয়-ভীতি ও হুমকি প্রদর্শন করে এবং ক্যামেরা ফোন কেড়ে নেয়। পরে হতদরিদ্রদের মাঝে বিতরণের খাদ্যবান্ধব ১২৫ বস্তা চাউল নিয়ে কৌশলে ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এমতাবস্থায় পরিস্থিতির বেগতিক দেখে সাংবাদিক ফাহিম উপজেলা নির্বাহী অফিসার এবং থানায় খবর দেয়। খবর পেয়ে প্রশাসন গিয়ে তাদেরকে উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে চাউল পাচারের সাথে জড়িত ব্যক্তিবর্গরা সেখান থেকে পালিয়ে যান। পরবর্তীতে এ বিষয়ে সাংবাদিক ফাহিম বাদী হয়ে ঐ সকল ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য একটি অভিযোগ দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION