1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
স্বামী বিদ্যুৎপৃষ্ট বাঁচাতে গিয়ে স্বামী-স্ত্রীর দুজনের মর্মান্তিক মৃত্যু - Bangladesh Khabor
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে হত্যা প্ররোচনা মামলার ৩ আসামি গ্রেফতার, উদ্ধার ৪ মোবাইল ফোন ভোট ফুরোলেও ফুরসত নেই: বিজয়ী হয়েই গণমানুষের সেবায় ছুটছেন এস এম জিলানী তেলের দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত এখনো নেই: জ্বালানিমন্ত্রী কুষ্টিয়ায় যুবককে কুপিয়ে হত্যা আপনাদের বিশ্বাসের অমর্যাদা করব না: এসএম জিলানী কুষ্টিয়ায় গড়াই নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই শিশুর একজনের মৃতদেহ উদ্ধার হাতকড়া পরে বাবার দাফনে যুবলীগ কর্মী চঞ্চল, জানাজা না পেয়ে বললেন—‘আমি এক হতভাগ্য ছেলে’ কোটালীপাড়ায় মোটরসাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র নিহত ওসমান হাদি হত্যায় প্রধান আসামি ফয়সালসহ গ্রেফতার ২ ইমাম-মুয়াজ্জিনদের মাসিক ভাতা প্রদান কার্যক্রম ১৪ মার্চ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

স্বামী বিদ্যুৎপৃষ্ট বাঁচাতে গিয়ে স্বামী-স্ত্রীর দুজনের মর্মান্তিক মৃত্যু

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৩১ জন পঠিত
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ইজিবাইক চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে রসুলপুর ইউনিয়নের উত্তর রসুলপুর গ্রামের খোলা মন্ডলের বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রসুলপুর গ্রামের রিপন মন্ডলের ছেলে বিধান চন্দ্র মন্ডল (৩৫) ও তার স্ত্রী কমলী রানী (৩০)।
জানা যায়, বিধান চন্দ্র মন্ডল তার ইজিবাইক চার্জ দেওয়ার জন্য ঘরের ভেতর বৈদ্যুতিক সংযোগ দিচ্ছিলেন। এসময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পাশে থাকা তার স্ত্রী কমলী রানী স্বামীকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্টে মারা যান। ঘটনার পরপরই এলাকাবাসী ছুটে এসে তাদের উদ্ধার করার চেষ্টা করে। তবে ততক্ষণে তারা দুজনেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন রসুলপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য  বেলাল হোসেন। তিনি বলেন, “এমন দুর্ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক। বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারের ক্ষেত্রে সর্বদা সতর্ক থাকা উচিত, বিশেষ করে ইজিবাইক বা অটোরিকশা চার্জ দেওয়ার সময়।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION