1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অভয়নগরে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, প্রেমিক পলাতক - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটের একই দিনে পৃথক স্থান থেকে তিনজনের লাশ উদ্ধার বাউফলে ব্র্যাকের উদ্যোগে নারীদের হাঁস পালন প্রশিক্ষণ, ৪শত হাঁসের বাচ্চা বিতরণ কুমিল্লায় মহাসড়কে হাইওয়ে পুলিশের ওপর হামলায় ১৯ জন গ্রেফতার ‘আপনারা গুলি করলে আমরা কি বসে থাকব’, বিএসএফকে বিজিবি নির্বাচনি দায়িত্ব পালনকালে নিহতের পরিবারকে ১০ লাখ টাকা দেবে ইসি ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিত করতে ২ কমিটি গঠনের সিদ্ধান্ত বাড়ছে না বিড়ির দাম সব সরকারি মেডিকেল কলেজে ‘ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার’ চালুর উদ্যোগ বিদেশি বিনিয়োগ আনলে দেড় শতাংশ কমিশন দেবে সরকার: প্রধানমন্ত্রী ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ

অভয়নগরে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, প্রেমিক পলাতক

  • Update Time : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৮৭ জন পঠিত
মোঃ কামাল হোসেন, অভয়নগর : যশোরের অভয়নগরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছে বিথি খাতুন (২১) নামের এক প্রেমিকা। এ ঘটনার পর থেকে প্রেমিক ইমন শেখ (২৯) পলাতক রয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার সিদ্দিপাশা ইউনিয়নের নাউলী গ্রামের মুনসুর শেখের বাড়ির সামনে অনশনে বসে প্রেমিকা।

অনশনে থাকা প্রেমিকা বিথি খাতুন উপজেলার শুভরাড়া ইউনিয়নের ধুলগ্রামের নিকেড়িপাড়া এলাকার আজিজ শেখের মেয়ে। প্রেমিক ইমন শেখ উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের নাউলি গ্রামের উত্তরপাড়া এলাকার মুনছুর শেখের ছেলে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইমন শেখের বাড়িতে ভীড় করছে উৎসুক মানুষ।

বিয়ের দাবিতে অনশনে থাকা বিথি খাতুন বলেন, দীর্ঘ ৫ বছর ধরে ইমনের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক চলে আসছে। এরপর থেকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলে ইমন। তারই ধারাবাহিকতায় সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে আমাকে নিয়ে খুলনার উদ্দেশ্যে যাত্রা করে। সারাদিন খুলনার বিভিন্ন স্থানে ঘুরে রাতে ইমন তার নিজ বাড়িতে নিয়ে আসে। তার মা পরিচয় জানতে পেরে ইমনকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এরপর থেকে ইমনের ফোন বন্ধ রেখে সে পালাতক রয়েছে। আমি তার প্রতিবেশি চাচার রাড়িতে রাত্রি যাপন করেছি। সকাল থেকে আমি ইমনের বাড়ির পাশের একটি নির্মাণাধীন ভবনে আমরণ অনশনে বসেছি। তিনি আরো বলেন, ইমন যদি আমাকে বিয়ে না করে; তবে মরা ছাড়া উপায় থাকবে না।

ইমন শেখের মা রাবেয়া বেগম বলেন, রাতে একটি অপরিচিত মেয়ে বাড়িতে এসে পানি খেতে চায়। দরজা খুলে দিলে ঘরে উঠে বসে পড়ে মেয়েটি। পরে মেয়েকে ঘর থেকে বের করে দিয়েছি। এরপর থেকে আমার ছেলের ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। তার কোন খোঁজ খরব আমি জানি না।

বিষয়টি জানতে প্রেমিক ইমনের মোবাইল নম্বরে একাধিক বার কল দিলে নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম জানান, ছেলে ও মেয়ের মধ্যে বৈবাহিক কোন সম্পর্ক নেই। প্রেমের সম্পর্কের কারনে মেয়েটি ছেলের বাড়ির পাশে অবস্থান নিয়েছে। মেম্বার উজ্জলকে বিষয়টি দেখতে বলেছি।

এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়েছি। পরিবার থেকে কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION