1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে জাতীয়করণের দাবিতে এমপিওভূক্ত বেসরকারি শিক্ষকদের মানববন্ধন - Bangladesh Khabor
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বাউফলে ‘রেকটি’ সিরাপ ও মাদক বিক্রির টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ বালুভর্তি টমটম নিয়ন্ত্রণ হারিয়ে বিলের পানিতে, দুই ঘণ্টা পর উদ্ধার হল হেলপারের মরদেহ কোটালীপাড়ায় বিবাহিত ও অবিবাহিতদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সংসদে আমাকে অকথ্য ভাষায় গালাগাল করা হয়েছে: রুমিন ফারহানা সংসদের ৬ বিল পাশ, তৃতীয় অধিবেশনের সমাপ্তি কোটালীপাড়ায় গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ মাহবুব উদ্দিন খোকনের ওই আচরণ সঠিক ছিল না: আইনমন্ত্রী ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় মাদ্রাসার স্থাপনা আটকে দোকান নির্মাণ; ক্ষুব্ধ শিক্ষার্থী-এলাকাবাসী সরকার বাঁকাপথে এগোচ্ছে, সঠিক পথে ফিরতে হবে: শিবির সভাপতি

বাউফলে জাতীয়করণের দাবিতে এমপিওভূক্ত বেসরকারি শিক্ষকদের মানববন্ধন

  • Update Time : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০৭ জন পঠিত
কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় বৈষম্যদূরীকরণে এমপিওভূক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠন (স্কুল,কলেজ ও মাদ্রাসা) জাতীয়করণ ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসুচি পালন করেছেন বেসরকারি শিক্ষকরা।
মঙ্গলবার এমপিওভূক্ত বেসরকারি শিক্ষা পরিবারের আয়োজনে বেলা ১১ টায় উপজেলা পরিষদের সামনের সড়কে এ কর্মসুচি পালন করা হয়।
উপজেলার বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল,কলেজ ও মাদরাসা) কয়েকশত শিক্ষক-কর্মচারী ওই কর্মসুচিতে অংশগ্রহন করেন।
এসময় বক্তব্য রাখেন, ধানদি কামিল মাদরাসার অধ্যক্ষ মাও. মো. হাবিবুল্লাহ , পশ্চিম নওমালা ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাও. ইব্রাহিম হাবিব, চরআলগী রশিদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাও. মো. ফারুক হোসাইন, কর্পূরকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষ তুষারকান্তি প্রমুখ।
বক্তারা বলেন, একজন বেসরকারি শিক্ষককে বাড়িভাড়া ১ হাজার টাকা, চিকিৎসা ভাতা ৫শত টাকা এবং উৎসব ভাতা শতকরা চারভাগের একভাগ হারে দেওয়া হচ্ছে। এছাড়াও বেতন স্কেলের  বৈষম্য রয়েছে। অথচ একই শিক্ষাক্রমে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা আমাদের চেয়ে বহুগুন বেতন ভাতা ভোগ করছেন। এতে বেসরকারি শিক্ষকরা বৈষম্যের স্বীকার হচ্ছেন। আমরা বর্তমান সরকারের কাছে এই বৈষম্যদূরকরণের দাবি জানাচ্ছি।
পরে পাঁচ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহি অফিসার মো. বশির গাজীর কাছে বিভিন্ন দাবি দাওয়া সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION