1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
উচ্চশিক্ষা নিশ্চিতের দাবিতে গাইবান্ধা এটিআই কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি - Bangladesh Khabor
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে হত্যা প্ররোচনা মামলার ৩ আসামি গ্রেফতার, উদ্ধার ৪ মোবাইল ফোন ভোট ফুরোলেও ফুরসত নেই: বিজয়ী হয়েই গণমানুষের সেবায় ছুটছেন এস এম জিলানী তেলের দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত এখনো নেই: জ্বালানিমন্ত্রী কুষ্টিয়ায় যুবককে কুপিয়ে হত্যা আপনাদের বিশ্বাসের অমর্যাদা করব না: এসএম জিলানী কুষ্টিয়ায় গড়াই নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই শিশুর একজনের মৃতদেহ উদ্ধার হাতকড়া পরে বাবার দাফনে যুবলীগ কর্মী চঞ্চল, জানাজা না পেয়ে বললেন—‘আমি এক হতভাগ্য ছেলে’ কোটালীপাড়ায় মোটরসাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র নিহত ওসমান হাদি হত্যায় প্রধান আসামি ফয়সালসহ গ্রেফতার ২ ইমাম-মুয়াজ্জিনদের মাসিক ভাতা প্রদান কার্যক্রম ১৪ মার্চ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

উচ্চশিক্ষা নিশ্চিতের দাবিতে গাইবান্ধা এটিআই কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি

  • Update Time : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৮৪ জন পঠিত
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা উচ্চশিক্ষা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে “কৃষিই শক্তি, উচ্চ শিক্ষা মোদের যৌক্তিক দাবী” শীর্ষক স্লোগানে শহরের দুই নম্বর ট্রাফিক মোড়ে অবস্থান কর্মসূচি পালন করে তারা।
এর আগে গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিক্ষার্থীরা। পরে শহরের দুই নং ট্রাফিক মোড়ে সমবেত হয়ে তারা অবস্থান কর্মসূচি পালন করে।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থী মুনতাসির, সাকিব, কাওছার শেখ, ইভা, মিতু, মারুফা এবং মিরাজ সহ কয়েকজন।
এ সময় তারা বলেন, কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য স্বতন্ত্র কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার করতে হবে। পাশাপাশি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট আসন বরাদ্দ করতে হবে।
বক্তব্য প্রদানকালে শিক্ষার্থীরা আরও বলেন, “কৃষি শিক্ষার উন্নয়ন ও অগ্রগতির জন্য উচ্চশিক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। আমাদের যৌক্তিক দাবি মেনে নিতে হবে, তা না হলে আন্দোলন অব্যাহত থাকবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION