1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পাঁচবিবিতে মৎস্য চাষীকে কুপিয়ে কুপিয়ে জখম করেছে দৃবৃর্ত্তরা - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নিজ দলের নেতাকর্মীরাও এখন বিএনপির হাতে নিরাপদ নয়: সাদিক কায়েম ফারাক্কা চুক্তি নবায়ন করে ভারত প্রমাণ করবে তারা বাংলাদেশের বন্ধু: পানিসম্পদ প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে ৪ সমঝোতা স্মারক, ২ অনুদান চুক্তি ও অভিপ্রায়পত্র সই কোটালীপাড়ায় দুই ঔষধ ব্যবসায়ীকে ৫৫ হাজার টাকা জরিমানা কোটালীপাড়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা আড়াইহাজারে ১১০ চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোপালগঞ্জে আলোচিত শিশু তালহা হত্যা মামলায় ভাড়াটিয়াসহ দু’জনের মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন গাইবান্ধায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি বাউফলে মিছিল ও বৃক্ষরোপণে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন গোবিপ্রবি উপাচার্যের সঙ্গে বেরোবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

পাঁচবিবিতে মৎস্য চাষীকে কুপিয়ে কুপিয়ে জখম করেছে দৃবৃর্ত্তরা

  • Update Time : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৭৭ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট : জয়পুরহাটের পাঁচবিবিতে শিপন নামে এক মৎস্য চাষীকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে।  আহত শিপনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত শিপন (৪৫) পাঁচবিবি উপজেলার খাশবাট্রা এরলাকার আব্দুল মান্নানের ছেলে। সে পেশায় একজন মৎস্য চাষী। রবিবার (১৫ সেপ্টেম্বর) বিকালে এ ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান,  গতকাল বিকালে শিপন তাঁর পুকুর পাড়ে কাজ করার সময় মোটর সাইকেল যোগে কয়েকজন দৃবৃর্ত্তরা এসে তাকে লোহার রড দিয়ে পিটিয়ে ও দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে
জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করালে সেখানে তার অবস্থার অবনতি ঘটলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়সাল বিন আহসান জানান, এ ঘটনায় থানায় এখনো কেউ অভিযোগ দেয়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION