1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ফেনীতে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটের একই দিনে পৃথক স্থান থেকে তিনজনের লাশ উদ্ধার বাউফলে ব্র্যাকের উদ্যোগে নারীদের হাঁস পালন প্রশিক্ষণ, ৪শত হাঁসের বাচ্চা বিতরণ কুমিল্লায় মহাসড়কে হাইওয়ে পুলিশের ওপর হামলায় ১৯ জন গ্রেফতার ‘আপনারা গুলি করলে আমরা কি বসে থাকব’, বিএসএফকে বিজিবি নির্বাচনি দায়িত্ব পালনকালে নিহতের পরিবারকে ১০ লাখ টাকা দেবে ইসি ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিত করতে ২ কমিটি গঠনের সিদ্ধান্ত বাড়ছে না বিড়ির দাম সব সরকারি মেডিকেল কলেজে ‘ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার’ চালুর উদ্যোগ বিদেশি বিনিয়োগ আনলে দেড় শতাংশ কমিশন দেবে সরকার: প্রধানমন্ত্রী ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ

ফেনীতে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ

  • Update Time : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৫০ জন পঠিত

ফেনী প্রতিনিধি : ফেনীর ছনুয়ায় ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় ৩টি মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দিয়েছে হামলাকারীরা।

রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ছনুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আক্তার হোসেন শিমুল, সদর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব নজরুল ইসলাম, ছনুয়া ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি শরীফ, কালিদহ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিবুল আলম সৌরভ, ছাত্রদল নেতা মেহেদী, নূর আলম, জাহিদ, সদর উপজেলা তাঁতী দল নেতা মোতালেব এবং অনলাইন ফেনী সমাচারের রিপোর্টার এম কাউছারসহ অন্তত ১০ জন। তাদের মধ্যে সৌরভ, কাউছার, নজরুল, মেহেদী ও মোতালেবের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নজরুল ইসলামের অনুসারীরা ছনুয়াতে যায়। সেসময় সাবেক ছাত্রদল নেতা আহসান সুমন ও ফেনী সরকারি কলেজ ছাত্রদল নেতা নিজাম গ্রুপের সদস্যরা সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নজরুল ইসলামের অনুসারীদের কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। এছাড়া ঘটনাস্থলে ৩টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে ভস্মীভূত করে দেওয়া হয়।

২৫০ শয্যা বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. আসিফ ইকবাল জানান, আহত পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আহতরা ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ব্যাপারে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন বলেন, তুচ্ছ একটি বিষয়কে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। তাৎক্ষণিক আমরা একটি প্রতিবাদ মিছিল করেছি। এ বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য শীর্ষ নেতাদের অবহিত করা হয়েছে।

এ বিষয়ে জানতে আহসান সুমনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মুহাম্মদ শাহাদাৎ হোসেন বলেন, খবর পেয়ে ইতোমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION