1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাট-পাঁচবিবি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে পুকুরের পড়ে আহত ১০ - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নিজ দলের নেতাকর্মীরাও এখন বিএনপির হাতে নিরাপদ নয়: সাদিক কায়েম ফারাক্কা চুক্তি নবায়ন করে ভারত প্রমাণ করবে তারা বাংলাদেশের বন্ধু: পানিসম্পদ প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে ৪ সমঝোতা স্মারক, ২ অনুদান চুক্তি ও অভিপ্রায়পত্র সই কোটালীপাড়ায় দুই ঔষধ ব্যবসায়ীকে ৫৫ হাজার টাকা জরিমানা কোটালীপাড়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা আড়াইহাজারে ১১০ চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোপালগঞ্জে আলোচিত শিশু তালহা হত্যা মামলায় ভাড়াটিয়াসহ দু’জনের মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন গাইবান্ধায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি বাউফলে মিছিল ও বৃক্ষরোপণে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন গোবিপ্রবি উপাচার্যের সঙ্গে বেরোবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

জয়পুরহাট-পাঁচবিবি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে পুকুরের পড়ে আহত ১০

  • Update Time : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৫১ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট : জয়পুরহাটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে গেলে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।
রবিবার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে জয়পুরহাট -হিলি সড়কের বনখুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন।
আহতরা হলেন, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুয়াতপুর গ্রামের বাবু মিয়ার ছেলে দেলোয়ার হোসেন (৩০), শিমুলতলী গ্রামের আব্দুল বাতেনের স্ত্রী হালিম বেগম (৩০) নাকুরগাছি গ্রামের মৃত মানিকের স্ত্রী আলেমন বেওয়া (৮০) সাড়াই পাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে লিটন (৪৩) ছোট মানিক গ্রামের নাসির উদ্দীনের মেয়ে নাদিরা বেগম (৩৬) কুয়াতপুর গ্রামের আব্দুল আলীমের ছেলে সানোয়ার হোসেন (৪৫) কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার আইয়ুব আলীর মেয়ে জান্নাতুন (২৪) কালাই উপজেলার বনখুর গ্রামের খয়বর আলীর স্ত্রী রেবেকা বেগম (৫০), হাসান আলী (৩৬), এমরান হোসেন (২৮)।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ূন কবির জানান, এবি পরিবহন’ নামের বাসটি হিলি থেকে যাত্রী নিয়ে জয়পুরহাট বাসটার্মিনালে আসার পথে জয়পুরহাট সদর উপজেলার বনখুর এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে পুকুরের পড়ে যায়।
ঘটনাস্থল আহত যাত্রীদের উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এখন পর্যন্ত কারো নিহত হওয়ার খবর পাওয়া যায়নি এবং উদ্ধার কাজ চলমান আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION